এক্সপ্লোর

Suvendu Adikari vs Madan Mitra: ‘চিহ্নিত মাতাল’, কটাক্ষ শুভেন্দুর, ‘ওর বাবার কাছ থেকেই মদ খাওয়া শিখেছিলাম’, পাল্টা মদন

Suvendu Adikari vs Madan Mitra:পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চ্যালেঞ্জ ছুঁড়তে গিয়ে গব্বর সিংয়ের সংলাপ মদন মিত্রর গলায়।

কলকাতা: সাহস থাকলে নন্দীগ্রাম ছেড়ে অন্য বিধানসভা আসন থেকে লড়ুন। যে কোনও আসনে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি তৈরি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মদনকে চিহ্নিত মাতাল বলে নিশানা শুভেন্দুর। পাল্টা মদন বললেন, মদ খেতে শিখেছিলাম শিশির অধিকারীর কাছ থেকে।

বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়তে গিয়ে গব্বর সিংয়ের সংলাপ এবার মদন মিত্রর গলায়। জানুয়ারিতে চারটি কর্পোরেশনে ভোট। তারপর আরও শতাধিক পুরসভায় ভোট হওয়ার কথা। এই প্রেক্ষাপটে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সম্বর্ধনা সভা থেকে গব্বর সিংয়ের সংলাপে ভর করেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। বললেন, অভি খড়গপুর মে একহি স্লোগান হ্যায়। ইয়ে হাত মুঝে দে-দে ঠাকুর। হম লোগ খড়গপুর লে লেঙ্গে। চ্যালেঞ্জ দেতে হ্যায়।

খড়গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। বর্তমানে তিনি যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, তার নির্বাচনী এলাকার আওতাভুক্ত খড়গপুর।এবার বিধানসভা ভোটে ঘাসফুল ঝড়ের মধ্যেও, খড়গপুর আসনে জয়ী হয়েছে বিজেপি। বিধানসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলের নিরিখে খড়গপুর পুরসভার সব কটি ওয়ার্ডেই এগিয়ে গেরুয়া শিবির। আর সেই খড়গপুর পুরসভা পুনদর্খলের বার্তা দিতে গিয়েই, দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করেছেন মদন মিত্র। বললেন, দিলীপ ঘোষের প্যান্ট নেমে যাচ্ছে। বলছে বারমুডা পরতে। বলছে আলো মানে ফিলিপ। পাগলা মানে দিলীপ।

দিলীপ ঘোষের পাল্টা জবাব, উনি বাংলার জন্য ভাল কমেডিয়ান। সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম ও রাতে আরেক রকম বলেন। উনার সম্পর্কে কিছু বলার নেই। বাংলার মানুষ ওনাকে চেনেন।

এখানেই শেষ নয়! খড়গপুর থেকে নন্দীগ্রামের বিজেপি বিধায়ককেও চ্যালেঞ্জ করেছেন মদন মিত্র। বলেছেন, <শুভেন্দু অধিকারীকে নিয়ে বলতে চাই না। শের ভুখা মর যায়ে গা, পর চুহা নহি খায়ে গা। একবার লড়ে দেখ। যদি মায়ের লাল হোক, ছাড় নন্দীগ্রাম। আমি কালকে কামারহাটি ছেড়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের ২৯৪, যে কোনও আসনে তোকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আমার নাম মদন মিত্র।

দিলীপ ঘোষ এর জবাবে বলেছেন, শুভেন্দু মমতাকে হারিয়েছেন। সেই দুঃখে উল্টোপাল্টা বলছেন মদন।

বিরোধী দলনেতাকে নিশানা করে মদন বলেন, ‘শুভেন্দু'র মতো চোর-ছ্যাচ্চর-ফেরেব্বাজ আর কেউ নেই! ওঁকে আমি ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি। মায়কা লাল হলে আমার বিরুদ্ধে লড়ে দেখা!’

মদনের আক্রমণের জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেছেন, 'চিহ্নিত মাতালের কথার উত্তর দেওয়া মুশকিল'। এর পাল্টা মদন বলেছেন, ‘ওর বাবা শিশির অধিকারীর থেকেই মদ খাওয়া শিখেছিলাম’।

 

সেরা শিরোনাম

CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
West Bengal News Live : মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Koyel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget