এক্সপ্লোর

Madan On Opposition : ২৬ এর ভোটের আগে শক্তপোক্ত বিরোধী দলের অভাব বোধ করছেন মদন-হুমায়ুন, একই সুর তথাগতর

'যদি সাংঘাতিক বিরোধী থাকত, চাপে পড়ে এমনিতেই সমস্ত বদমায়েশগুলো ঠিক হয়ে যেত', বলছেন মদন

কলকাতা : গত পঞ্চায়েত ভোটের আগেও, একাধিক তৃণমূল নেতার মুখে শোনা গেছিল বিরোধীশূন্য করার হুঁশিয়ারি। এখন একের পর এক দুর্নীতির অভিযোগে তৃণমূল যখন চাপে, তখন হঠাৎ মদন মিত্রর মুখে শোনা গেল বিরোধীদের কথা ! বললেন,'যদি সাংঘাতিক বিরোধী থাকত, চাপে পড়ে এমনিতেই সমস্ত বদমায়েশগুলো ঠিক হয়ে যেত'।  যে তৃণমূল কথায় কথায় এ রাজ্যের বিরোধীদের অস্তিত্বহীন বলে কটাক্ষ করে, সেই দলেরই বিধায়ক মদন মিত্র এখন দুর্নীতির দায় ঠেলতে গিয়ে বিরোধী খুঁজছেন ! শুধু মদন নন, একই রকম সুর আরেক বিধায়কের গলাতেও। কার্যত একই সুর শোনা গেছে তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন কবীরের গলাতেও! এ যেন উলটপুরাণ। যে হুমায়ুন কথায় - কথায় বিরোধীদের দুর্মুষ করেন, তিনিই এবার বললেন, 'বিধানসভা লেভেলে, ব্লক লেভেলে, জেলা লেভেলে, সব জায়গাতেই বিরোধী দল থাকলে তারা শাসকদলের যে ভুল, শাসকদলের পক্ষপাতমূলক কোনও আচরণ সেটাকে তাদের প্রতিবাদ করলে সেই শাসক ভুল রাস্তা থেকে অনেকটা সঠিক রাস্তায় ঘুরে আসতে পারে বা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে।' 

বাংলার বিধানসভায় এখন বিরোধী বলতে শুধুই বিজেপি।  তবে তাদেরও একের পর এক বিধায়ক, সাংসদ দল ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। গত লোকসভা ভোটেও বিজেপির কার্যত ভরাডুবি হয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধী হিসেবে বিজেপির ভূমিকা নিয়েও কার্যত হতাশ বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি। তথাগত রায় বলছেন,  BJP র  বর্ষীয়াণ নেতা নিজেই বলছেন,  'স্ট্রং অপজিশন নেই। বিজেপি তেমনভাবে শক্তি সঞ্চয় করতে পারেনি। বিজেপির একজন ফুলটাইম প্রেসিডেন্ট নেই। এছাড়াও নানান সাংগঠনিক সমস্যা আছে বিজেপির' । তথাগত রায় আগামী দিনে রাজ্য বিজেপির প্রেসিডেন্ট পদে শুভেন্দু অধিকারীকে দেখতেও চেয়েছেন। 

অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, 'যদি সরকারপক্ষ ভাল কাজ করে, আরও বেশি মানুষের আস্থা পায়, আর বিরোধী পক্ষের মধ্যে আস্থা খুঁজে পাওয়ার উপাদান খুঁজে না পান, আমরা তো বিরোধী পক্ষ তৈরি করে দিতে পারি না' 

ছাব্বিশের বিধানসভা ভোটের প্রায় দেড় বছর আগে, রাজ্যে শক্তপোক্ত বিরোধী দলের অভাব বোধ করছেন শাসক দলের নেতারা। এমনকী বিরোধী দল হিসাবে বিজেপি এখনও পোক্ত হয়নি, মানছেন খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও।  তাহলে কি ২৬ এর আগে নিজেদের তৈরি করতে উঠেপড়ে লাগবে বিজেপি ? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget