এক্সপ্লোর

Madan Mitra: 'পার্টির চাদর খুলে গেলে ভিখারি হয়ে যাবেন' TMC কাউন্সিলরকে নিশানা মদনের

Madan Mitra TMC Councilor: প্রাণনাশের আশঙ্কায় তৃণমূল কাউন্সিলর, পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র।

কলকাতা: বেলঘরিয়ায় তৃণমূল নেতাকে শ্যুটআউটের ঘটনার পর প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর। শ্য়ুটআউটকাণ্ডে এবার তৃণমূল কাউন্সিলরকেই নিশানা করলেন মদন মিত্র। দলীয় বৈঠকে কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। 

মোটর বাইকে এসে একের পর এক গুলি চালায় দুষ্কৃতীরা। তাতেই গুলিবিদ্ধ হন, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং। গুলি লাগে সন্তু দাস নামে এক সাধারণ যুবকেরও। যিনি বান্ধবীর সঙ্গে ডাক্তার দেখাতে এসে দোকানে চা খেতে এসেছিলেন। আর এই শ্যুটআউটের পর খুনের আশঙ্কা করছেন খোদ তৃণমূল কাউন্সিলরই। আর যা নিয়ে এবার কাউন্সিলর নির্মলা রাইকেই নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদন মিত্র বলেন, "কাউন্সিলর বলছেন, খুন হয়ে যাবেন বলে ভয় পাচ্ছেন। বৈঠকে যোগ দিলে কি কেউ কাউন্সিলরকে খুন করত? পার্টি আছে বলেই আমি-তুমি বিধায়ক-কাউন্সিলর। পার্টির চাদর খুলে গেলে ভিখারি হয়ে যাবেন।''                    

কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাই। এবার তাঁর আশঙ্কা, তাঁকেও টার্গেট করা হতে পারে। তিনি বলেন, "আমি আগে অনেক হাইলাইট করেছি, কোনও ব্যাপার কিছু হয়নি।এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। সাহস নিশ্চয়ই পাচ্ছে। আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি? এখন ওরা হুমকি দিচ্ছে না। এখন সোজা শ্যুট করছে। CM-কে জানাইনি। চিঠির মাধ্যমে জানিয়েছি।''

শ্যুটআউটের ঘটনায়, ভিকি যাদব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ঘটনার দুদিন পেরিয়ে যাওয়ার পরও এখনও অধরা মূল অভিযুক্ত। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন খোদ তৃণমূল বিধায়ক মদন মিত্র। ক্ষোভপ্রকাশ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এদিন তিনি বলেন, "কারা গুলি করেছে, পুলিশ সব জানতে পেরেছে। ৪৮ ঘণ্টা পরও পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারল না।''

ধৃত ভিকি যাদব মূল অভিযুক্ত ইন্দল যাদবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অথচ সেই ধৃতের পাশে দাঁড়িয়ে, পুলিশের বিরুদ্ধে মামলা সাজানোর মারাত্মক অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল কাউন্সিলরই। নির্মলা রাই বলছেন, "ভিকির নামে কেস সাজানো হচ্ছে। আমি বলছি জোর গলায় বলছি, ভিকি ছিল না। ভুল কেস সাজানো হচ্ছে, ভিকির নামে।'' যদিও পুলিশ সূত্রে দাবি, শনিবার রাতে ভিকির জন্মদিনের পার্টিতেই, INTTUC নেতা বিকাশ সিং-কে গুলি করার ছক কষা হয়। এরপর ভিকির বাইকে চড়ে হেলমেটে মুখ ঢেকে ঘটনাস্থলে যায় ইন্দল যাদব-সহ ৩ দুষ্কৃতী।

আরও পড়ুন: Rabindra Sarobar Protest: দোলে ক্লাবের জন্য খোলা রবীন্দ্র সরোবরের দরজা, কেন এই সিদ্ধান্ত? বিক্ষোভ পরিবেশপ্রেমীদের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget