এক্সপ্লোর

Madan Mitra: 'শাহের সঙ্গে লাইন করে এসেছেন, আরশোলা কি আর পাখি হয়?' শুভাপ্রসন্নকে কটাক্ষ মদনের

Madan Mitra on Subhaprasanna: শুভাপ্রসন্নর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বহু পুরনো। ৩৪ বছরের বাম জমানার অবসানের জন্য তিনি পথে নেমেছিলেন। আর সেই শুভাপ্রসন্নর সঙ্গেই এখন তৃণমূলের চরম সংঘাত।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:  'দ্য কেরালা স্টোরি' ছবির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করায় রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তৃণমূল ঘনিষ্ট বলে পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন। মুখ্য়মন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। এবার পাল্টা তাঁকে বিস্ফোরক ভঙ্গিতে নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন চিত্রশিল্পীও।

মুক্তি পাওয়ার ৪ দিনের মাথায় পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়েছে 'দ্য কেরালা স্টোরি'। সরকারিভাবে ছবির প্রদর্শনের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এই বিষয়টি নিয়েই রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তৃণমূল ঘনিষ্ট বলে পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন। তিনি বলেছিলেন, 'হিটলারি একটা শাসন... এটা তো বজরং দলের কাজ। মমতা নিজে শিল্পী, যা করেছে, সেটা অন্যায়।' আর এরপরই তোপ দেগেছেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'কে শুভাপ্রসন্ন? খায় না, মাথায় দেয়? মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন ওর বাড়িতে পায়ের ধুলো দিয়েছিল বলে শুভাপ্রসন্ন শুভাপ্রসন্ন হয়েছে। শুভাপ্রসন্নর কাছ থেকে জ্ঞান শুনবো না। যখন যেমন, তখন তেমন! আপনি যাকে স্তাবকতা বলছেন, সেই স্তাবকতার বিশ্ববিদ্যালয়ে আপনি তো উপাচার্য। স্তাবকতা তো আপনিই শুরু করেছেন! আমি তো সাক্ষী! কিছুদিন চুপ থাকুন।' 

প্রসঙ্গত, রাজপথ থেকে তুলি হাতে মঞ্চে। শুভাপ্রসন্নর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বহু পুরনো। ৩৪ বছরের বাম জমানার অবসানের জন্য তিনি পথে নেমেছিলেন। আর সেই শুভাপ্রসন্নর সঙ্গেই এখন তৃণমূলের চরম সংঘাত। এ নিয়ে বিস্ফোরক ভঙ্গিতে তোপ দেগেছেন মদন মিত্র। তিনি বলেন, 'আপনি এবার দাঁড়কাক আঁকুন। আপনাদের কথায় একটা ভোটও এদিক-ওদিক হবে না। আর এইসব বুদ্ধিজীবী হিসেবে কেউ আপনাদের মনে করে না। আরশোলা কি পাখি? মনে হয়, কাল অমিত শা-র সঙ্গে লাইন টাইন মেরে নিয়েছেন নিশ্চয়ই। এগুলোর জীব ছিলনা, এইসব জীবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করেছেন। আপনি ছবি আঁকুন। বজরং হিটলার এসব কি বোঝেন? আর বজরং হিটলার যেদিন রাস্তা নামবে, সেদিন আপনি চিলেকোঠায় থাকবেন। রাস্তায় থাকব আমরা। আর আজকে বজরং খারাপ হয়ে গেল। আগে যখন নাচ নাচতে যাচ্ছিলেন।' 

আরও পড়ুন, ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!

যদিও পাল্টা আক্রমণ করেছেন শুভাপ্রসন্নও। মদনকে তিনি বলেন, 'ও তো কীট। ভবানীপুরে দালালি করত। আমরাই রাস্তায় ছিলাম থাকব।' ইদানীং যাকে ‘নাগরিক সমাজ’ কিংবা বিদ্বজ্জন বলা হয়, ঔপনিবেশিক বাংলায় প্রথম সংগঠিত ভাবে তাঁরা পথে নামেন ১৬ অক্টোবর ১৯০৫, বঙ্গভঙ্গের বিরুদ্ধে। স্বদেশপ্রেমের গান গেয়ে সবার হাতে রাখি বেঁধে বাঙালির ঐক্য ধরে রাখতে ব্রতী হয়েছিলেন যে সব জ্যোতিষ্ক, রবীন্দ্রনাথ তাঁদের অন্যতম ছিলেন। কিন্তু সেকালের সঙ্গে এ যুগের বিস্তর ফারাক! আর তাই এই আকচা-আকচি!

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Weather Alert : পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget