এক্সপ্লোর

Madan Mitra: পোস্টারে কার দিকে তাক করা বন্দুক? অভিনেতা মদন জবাব দিলেন রাজনীতিকের মতোই, এক্সক্লুসিভ এবিপি আনন্দের স্টুডিওয়

Oh Lovely: বৃহস্পতিবার এবিপি আনন্দের স্টুডিও-য় হাজির হন মদন। সঙ্গে ছিলেন টলিউডের অন্যতম সফল অভিনেতা হরনাথ চক্রবর্তী এবং অভিনেত্রী রাজনন্দিনী।

কলকাতা: রঙিন মানুষ হিসেবেই তাঁকে চেনেন সকলে। নিজেও এই তকমা দিব্যি উপভোগ করেন তিনি। এবার খাতায়কলমে বিনোদনের রঙিন দুনিয়ায় পদার্পণ ঘটল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত প্রথম ছায়াছবি 'ওহ লাভলি'। ছবিমুক্তির আগে এবিপি আনন্দে খোলাখুলি আড্ডায় দেখা গেল তাঁকে। প্রতিটি প্রশ্নের উত্তরও দিলেন স্বভাবসিদ্ধ ঢঙেই। (Oh Lovely)

বৃহস্পতিবার এবিপি আনন্দের স্টুডিও-য় হাজির হন মদন। সঙ্গে ছিলেন টলিউডের অন্যতম সফল অভিনেতা হরনাথ চক্রবর্তী এবং অভিনেত্রী রাজনন্দিনী। সেখানে অভিনয়ের পেশায় 'নবাগত' মদনকে প্রশংসায় ভরিয়ে দেন পরিচালক হরনাথ। তিনি বলেন, "মদনদাকে কিছু শেখাতেই হয়নি। বরং শট শেষে টেকনিশানরা পর্যন্ত হাততালি দিয়ে উঠেছেন। নিজের মতো করে সংলাপ তৈরি কেরও বলেছেন। রাজনীতি থেকে অভিনয়ে এসেছেন, একেবারে বোঝা যায়নি।"

আগামী ২৫ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ওহ লাভলি'। ওই একই দিনে হিন্দি ছবি 'ড্রিম গার্ল ২' মুক্তি পাচ্ছে। তাতে মুখ্য চরিত্রে রয়েছেন আয়ুষ্মান খুরানার মতো অভিনেতা। আবার স্বস্তিকা মুখোপাধ্যায়, কেকে মেননও হাজির হচ্ছেন দর্শকদের সামনে। ওই একই দিনে ছবির মুক্তি নিয়ে কি একটুই ভাবিত নন তিনি, প্রশ্ন করা হয় মদনকে। 

আরও পড়ুন: Alia Bhatt Manish Malhotra: নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় নয়া পদক্ষেপ মণীশ মালহোত্র ও আলিয়া ভট্টর

এর উত্তরে মদন বলেন, "আমাদের ছবিটি মানুষের জন্য়। বাংলার মাটি, বাংলার কথা নিয়ে। চোখের বালি, ব্যোমকেশ, শেষের কবিতা, এমন অনেক বই নিয়ে ছবি তৈরি হয়েছে। কিন্তু কোনও গানের লাইন নিয়ে পৃথিবীর কোথাও কোনও ছবি হয়েছে বলে জানা নেই আমার জানা নেই। তাই ছবির প্রচারটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমার ধারণা দর্শক ওই দিন নিশ্চিত ভাবেই হলে যাবেন।"

অভিনয়ে আসার আগে, গানের অ্যালবামও বের করেছেন মদন। 'ওহ লাভলি' নামেই ছিল তাঁর অ্যালবাম। কিন্তু সোনু নিগমের মতো গায়ক যেখানে ছবিতে গেয়েছেন, প্রতিযোগিতায় নামতে চাননি মদন। বরং একটি লাইন তুলে ধরে বলেন, "একটি গান আছে ছবিতে, খানিকটা এমন, 'তোকে নিয়ে বিলেত যাব রে, ওহ সুন্দরী, তোকে নিয়ে বিলেত যাব, ওহ লাভলি, তোকে নিয়ে বিলেত যাব। নায়ক নায়িকাকে বিলেত নিয়ে যাবে বলছে। ২৫ তারিখ বলতে হেব, তোকে নিয়ে হলে যাব রে'।"

মদনের ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়েই ছবিতে তাঁর চরিত্রটি বোনা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক হরনাথ। ছবির ট্রেলারে বন্দুক  হাতেও দেখা গিয়েছে মদনকে। শুধুই অভিনয়, নাকি নিশানায় কাউকে রাখতে চাইছেন মদন? জবাবে রাজনৈতিক উত্তরই দিলেন তিনি। বললেন, "যাঁরা চালে কাঁকর মিশিয়ে মানুষকে খাওয়াচ্ছেন, আর জীবনে চলার পথে যারা জনগণকে প্রাপ্য থেকে বঞ্চিত করেন..."। ছবির মাধ্যমে কি তাহলে বিশেষ বার্তাও দিতে চাইছেন মদন? জল্পনা জিইয়ে রেখে মদন বললেন, "জানি না, তবে মনে হয়, ব্যাপারটা তেমনই। মানুষ প্রতারিত হচ্ছেন। বন্দুকের নিশানাটা না হয় থাকই না!"

আগামী ২৫ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ওহ লাভলি'। মদনের অভিনয়কেও একই উপমায় ভরিয়ে দিচ্ছেন হরনাথ। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের পাশে, পেশাদার অভিনেতার মতোই মদন কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। আর মদন জানিয়েছেন, নিজের দল তো বটেই, প্রতিপক্ষ শিবিরের রাজনীতিকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি। ছবিটি পছন্দ হয়েছে সকলের। ছবির প্রদর্শনেও অনেককে দেখা যেতে পারে বলে জানিয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget