এক্সপ্লোর

Madan Saugata : 'আপনাকে এখন আর কেউ নিতে চাইছে না', মদন বাণে বিদ্ধ সৌগত, এল পাল্টাও

ফের সম্মুখসমরে দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং বিধায়ক মদন মিত্র।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি-খুনের ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূলের ( TMC )  গৃহযুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। প্রথমে অর্জুন সিং ( Arjun Singh) পুলিশের ভূমিকা নিয়ে সরব হওয়ার পর, এবার বাগযুদ্ধে জড়ালেন সৌগত রায় আর মদন মিত্র। নেতাদের অসন্তোষ সামলাতে তড়িঘড়ি অর্জুন সিং, সৌগত রায় ( Saugata Roy )  আর মদন মিত্রের ( Madan Mitra )  সঙ্গে বৈঠক করেন তাপস রায়। কিন্তু বাক্যবাণ বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই। ফের সম্মুখসমরে দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং বিধায়ক মদন মিত্র।

গত বৃহস্পতিবার সোনার দোকানে খুনের ঘটনার পরই, পুলিশকে কাঠগড়ায় তুলেছিলেন বিজেপি ছেড়ে তৃণমূল ফেরা, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। যার তীব্র বিরোধিতা করেছিলেন সৌগত রায়। অর্জুন সিংহ বলেন, 'একজন সাংসদ হিসাবে লজ্জা হয়েছে কালকে, আমি এতো নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর আমার এলাকার মধ্যে একজন ২৭ বছরের ছেলে খুন হয়ে গেল, খুন করে দেওয়া হল।' 

প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ' অর্জুন সিংয়ের এমনটা বলা ঠিক হয়নি। পার্টির কাছে বলতে পারতেন! মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলতেন! ওর বক্তব্যের কোনও বেসিস আছে বলে আমি মনে করি না।' 

এই প্রেক্ষাপটে অবশ্য অর্জুন সিংহর পাশেই দাঁড়িয়েছেন মদন মিত্র। এরপরই তাঁর সঙ্গে সৌগত রায়ের তীব্র মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। ড্যামেজ কন্ট্রোলে নেমে, রবিবার তিন জন প্রতিনিধির সঙ্গেই কথা বলেছেন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তাপস রায়। তিনি বলেন, ' তিনজনের সঙ্গেই কথা হয়েছে। জেলা সভাপতি হিসেবে কথা বলেছি। ওরা কথা দিয়েছে, যা বলে ফেলেছে তা তো আর ফেরত নিতে পারবে না!  আর এগোবে না!  আমাদের দল তো আয়রন কার্টন এর মত নয়! গণতন্ত্র রয়েছে, এটা তারই পরিচয়। দেখি এরপর কি হয়?' কিন্তু, এরপরও থেমে থাকেনি সৌগত রায় ও মদন মিত্রর বাদানুবাদ। 

প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত বলেন,' কামারহাটি একটা ডিস্টার্ব এলাকা থাকে। যখন তখন বোমা পড়ে। সেটা যাতে না হয় তার জন্য পুলিশের সক্রিয় ভূমিকা দরকার। আমি সেটাই বলেছি।'

পাল্টা মদন মিত্র বলেন, 'কামারহাটি থেকে একটা বাজিও উদ্ধার হয়নি। অথচ ,উনি যা বলছেন, তাতে কামারহাটির থানার মনোবল ভেঙে দেওয়া। এটা সঠিক নয়।'

'জনপ্রতিনিধি হিসেবে আমি কখনও সমাজবিরোধী বা মস্তানকে নিয়ে গাড়িতে ঘুরি না। আমার পিছনেও কোনও গাড়ি থাকে না। অনেক এমপি এসকট নিয়ে ঘোরে। বাতি জ্বালিয়ে। কিন্তু আমি ঘুরি না। ওটা আমার স্টাইল। তাতে যা হয় হবে!' বলেন সৌগত রায় । 

পাল্টা মদন মিত্র বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন, তাহলে আমাকে আর দেবেন না! আর সৌগত দা নিজের ইচ্ছায় নিরাপত্তা ছাড়েননি। সরকারের মনে হয়েছে যে ওনার বয়স হয়েছে। আপনাকে এখন আর কেউ নিতে চাইছে না।'

সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই আর কয়েক দিনের মধ্যে উত্তর ২৪ পরগনায় ঢুকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রা। সামনের বছর লোকসভা নির্বাচন। তাঁর আগে কি থামবে তৃণমূল বর্ষীয়ান সাংসদ ও তারকা বিধায়কের কাদা ছোড়াছুড়ি? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget