এক্সপ্লোর

Madan Mitra: ‘মমতার প্রতি অন্যায় হচ্ছে’, পার্থকে নিশানা মদনের

Mamata Banerjee: শনিবার, ষষ্ঠীর সন্ধেয় একদা সতীর্থ শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গোলপার্কের ফ্ল্যাটে হাজির হন মদন।

কলকাতা: তিনি খাদের কিনারায় পৌঁছে গিয়েছেন। নতুন প্রজন্মকে জায়গা করে দিতে হলে, সময় থাকতে সরে যাওয়াই বাঞ্ছনীয়। গত কয়েক মাসে বার বার এমন কথা শোনা গিয়েছে তাঁর মুখে। তাতে দলের অন্দরে তাঁর অবস্থা নিয়ে জোর জল্পনা চলছে। সেই পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে জোর সওয়াল করতে দেখা গেল কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra)। দুর্নীতিকাণ্ডে একের পর এক নেতার নাম জড়ানোয় যখন অস্বস্তিতে তৃণমূল, সেই সময় অভিযুক্তদের একহাত নিলেন তিনি। 

দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে তৃণমূল, মানলেন মদন

শনিবার, ষষ্ঠীর সন্ধেয় একদা সতীর্থ শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গোলপার্কের ফ্ল্যাটে হাজির হন মদন। এবিপি আনন্দের ক্যামেরার সামনে সেখানে নিখাদ শারদীয়ার আড্ডা জমান তাঁরা। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন শোভন, মদন দু'জনই। নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার, একের পর এক হেভিওয়েট তৃণমূল নেতার নাম উঠে আসায় দল যখন অস্বস্তিতে, সেই সময় মমতার হয়ে মাঠে নামতে দেখা গেল মদনকে। 

দুর্নীতির অভিযোগে একের পর এক নেতা জড়িয়ে পড়ায় তৃণমূল যে অস্বস্তিতে পড়েছে, তা একবাক্যে স্বীকার করেন মদন। কিন্তু অন্যের কর্মের দায় মমতা কেন নেবেন, কার্যত সেই প্রশ্নই তোলেন তিনি। মদনের কথায়, "যে, যা খুশি করব, সবটা মমতা বন্দ্যোপাধ্যায় একা সামলাবেন, এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অন্যায় করা হচ্ছে।"

আরও পড়ুন: Sovan Chatterjee: ৫৬ ইঞ্চির মতো ফিতে দিয়ে মাপা যায় না, হৃদয় দিয়ে রাজনীতি করেন মমতা, বললেন শোভন

নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মমতার মন্ত্রিসভার প্রাক্তন দু'নম্বর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে। সেই নিয়ে আগেও মুখ খুলেছিলেন মদন। ষষ্ঠীর সন্ধেয়ও পার্থকে নিয়ে কোন রাখঢাক করলেন না মদন। শোভন-বৈশাখীকে নিয়ে সমালোচনার রেশ টেনে বলেন, "শোভন নিজেই বলে দিয়েছে, ওরা বন্ধু নয়। লিভ ইন করছে। এর পর কোনও কথা আসে না। আসলে আমরা বাঙালিরা অন্যের ব্যাপারে বড্ড মাথা গলাই। আজ পার্থর জন্য খারাপ লাগছে। কিন্তু ও যদি অন্যের ব্যাপারে মাথা না গলিয়ে, নিজের ব্যাপারে মাথা গলাত, আজ ওকে পস্তাতে হত না।"

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থকে কটাক্ষ মদনের

তৃণমূলে একেবারে সূচনা পর্ব থেকে মমতার সঙ্গে রয়েছেন মদন। মমতার ঘনিষ্ঠবৃত্তে একসময় অন্যতম নাম ছিলেন তিনি। মমতার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বর্তমানে কামারহাটির বিধায়ক পদে থাকলেও, তৃণমূলের ভোট যত বেড়েছে, ততই পিছনের সারিতে চলে গিয়েছেন মদন। নতুনদের জায়গা করে দিতে সম্প্রতি সরে যাওয়ার কথাও বলতে শোনা যায় তাঁকে। তাহলে কি রাজনীতির প্রতি বিতৃষ্ণা জন্মেছে তাঁর! মদনের যুক্তি, "খাদের কিনারায় দাঁড়িয়ে আমি। সরে না গেলে পড়ে যাব।"

সেরা শিরোনাম

Cyclone Alert: ইসরোর স্যাটেলাইটে চিন্তার ছবি, ঘনীভূত নিম্নচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় সতর্কতা?
ইসরোর স্যাটেলাইটে চিন্তার ছবি, ঘনীভূত নিম্নচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় সতর্কতা?
West Bengal News LIVE: শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
West Bengal Weather: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget