এক্সপ্লোর

Sovan Chatterjee: ৫৬ ইঞ্চির মতো ফিতে দিয়ে মাপা যায় না, হৃদয় দিয়ে রাজনীতি করেন মমতা, বললেন শোভন

Mamata Banerjee: সাম্প্রতিক দুর্নীতির অভিযোগ এবং তাতে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের নাম জড়ানো নিয়ে প্রশ্ন উঠলে সরাসরি মমতার হয়ে ঢাল হয়ে দাঁড়ান শোভন।

কলকাতা: ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চরমে উঠেছিল টানাপোড়েন। তার জেরে প্রিয় 'দিদি'র বিরাগভাজনও হন। বিজেপি ছাড়ামাত্র তাই নিজেই ছুটে গিয়েছিলেন মান ভাঙাতে। শারদসন্ধেয়তেও সেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই (Mamata Banerjee) কার্যত উৎসর্গ করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। শিক্ষক নিয়োগ থেকে গরুপাচার মামলা-সহ একের পর এক দুর্নীতির অভিযোগে যখন কোণঠাসা অবস্থা দলের, সেই সময় মমতাকে আহত করার জন্য অভিযুক্তদের একহাত নিলেন তিনি। 

মাথা নয়, বুক দিয়ে রাজনীতি করেন মমতা, বললেন শোভন

ষষ্ঠীর সন্ধেয় আচমকাই শোভন এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) গোলপার্কের ফ্ল্যাটে হাজির হন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সেখানেই পুরনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন দু'জনেই। সাম্প্রতিক দুর্নীতির অভিযোগ এবং তাতে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের নাম জড়ানো নিয়ে প্রশ্ন উঠলে সরাসরি মমতার হয়ে ঢাল হয়ে দাঁড়ান শোভন। তিনি বলেন, "মাস স্কেলে যা শুনছি আমরা, তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় বলা হচ্ছে যেটা, সেটা হল, লোকে রাজনীতি করে মাথা দিয়ে। আমি তখনই বলতাম দিদিকে যে, তুমি বুক দিয়ে রাজনীতি করো। মমতা সত্যিই বুক দিয়ে রাজনীতি করেন। বাকিরা ফিতে দিয়ে ৫৬ ইঞ্চি মাপে, মমতার হৃদয় মাপতে গেলে, তার পরিধি অনেক ব্যাপ্ত। তাই এমন কোনও কাজ কোরো না, যাতে মমতাকে কুয়োয় গিয়ে পড়তে হয়। কারণ কাছি দিয়ে ওঁকে তোলার ক্ষমতা আমাদের হাতে নেই। "  

আরও পড়ুন: ‘আমি খাদের কিনারায় দাঁড়িয়ে’, দগ্ধ মদনের জন্য অবারিত দ্বার শোভন-বৈশাখীর

এ ব্য়াপারে একমত পোষণ করেন মদনও। একের পর এক দুর্নীতিতে নেতা-মন্ত্রীদের নাম যেভাবে জড়িয়েছে, তাতে যে অস্বস্তিতে পড়েছে, মেনে নেন তিনিও। মদন বলেন, "যে যা খুশি করব, সবটা মমতা বন্দ্যোপাধ্যায় একা সামলাবেন, এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অন্যায় হচ্ছে।" তাঁরা রাজনীতির প্রতি যেমন প্রতিস্রুতিবদ্ধ ছিলেন, এখন তেমন দেখা যায় না বলেও মত দু'জনের।

সঙ্কট কাটিয়ে বেরিয়ে আসবে তৃণমূল, আশাবাদী শোভন ও মদন

শোভনের কথায়, "আজকে যা ঘটছে, রাজনীতিকদের ভাবমূর্তি যে জায়গায় এসে পৌঁছেছে, তার জন্য তাঁরা নিজেরাই দায়ী। আমি ৪০ বছর, মদনদা ৫০ বছর রাজনীতি করছি। আমরা রাজনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ৩৪ বছরের বাম শাসনের বিরুদ্ধে লড়াইটা ভুয়ো প্রতিশ্রুতি ছিল না। মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।" আগামী দিনে তাঁরা এই পরিস্থিতি পেরিয়ে আসতে সক্ষম হবেন বলেই আশা প্রকাশ করেন শোভন ও মদন।  দু'জনেই গাইলেন, 'উই শ্যাল ওভারকাম।"

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget