এক্সপ্লোর

Madan Mitra: 'সব রিপোর্ট ক্যামাক স্ট্রিটে আসছে...', আবাস দুর্নীতি নিয়ে কাদের তোপ মদনের?

Awas Yojana: আবাস যোজনায় বাড়ি তৈরি নিয়ে নানা অভিযোগ ওঠায় ক্রমাগত শাসক দল তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। মুখ খুললেন মদনও

কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে গ্রামীন এলাকায় একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে এমন একটি প্রকল্প নিয়ে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাস যোজনায় বাড়ি তৈরি নিয়ে নানা অভিযোগ ওঠায় ক্রমাগত শাসক দল তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। এই পরিস্থিতিতে দলের নেতাদের উদ্দেশেই কার্যত হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্রের মুখে।    
আবাস যোজনায় দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ সামনে আসায় ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এনিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই একই বিষয়ে হুঁশিয়ারি শোনা গিয়েছে মদন মিত্রর গলাতেও। তাঁর নিশানায় অবশ্য নিজের দলের নেতা-কর্মীরাই। কেন মদন এমন কথা বললেন? ঠিক কাদের নিশানায় করলেন তৃণমূলের দাপুটে এই নেতা?

কী বলেছেন মদন মিত্র?
এদিন তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'সব রিপোর্ট ক্যামাক স্টিটে আসছে। তাই সাবধান করে বলছি, যারা ভাবছেন জ্যাক গোঁজা আছে, ওসবে কিছু হবে না। শুভেন্দুর মতো অবস্থা হয়ে যাবে। ডেট লাইন থেকে অফলাইন হয়ে যাবেন। তবে এখন ক্রিসমাস চলছে, দুর্নীতি যারা পঞ্চায়েতে করছেন, তাঁরা কনফেস করুন। চিঠি দিন দলের কাছে। তাহলে  দল অন্য কিছু ভাবতে পারে।'

সম্প্রতি পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় সভা করতে গিয়ে, গ্রাম পঞ্চায়েতে কাজ না করার অভিযোগ পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই দুই পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেই অভিষেকের দফতরের প্রসঙ্গ টেনে, দলের নেতাদের সতর্ক করে দিয়েছেন মদন মিত্র। তিনি আরও বলেন, 'আবাস যোজনায় প্রমান সহ কাগজ জমা পড়েছে দলের কাছে। দল সচেতন। তৃণমূল এখন ছ্যাবলামির পার্টি নয়। আবাস যোজনায় শাস্তি হবে, পার্থর শাস্তি হলে, এদের হবে না? অতএব সাধু সাবধান! দলের তরফ থেকে নির্দেশ এসেছে আমাদের কাছে যে, যা অভিযোগ আসছে তা জমা দিতে। তবে সেই অভিযোগে যেন জল মেশানো না থাকে।'

মদনের এই বক্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে রাজ্যের বিরোধী দলগুলোর তরফে। আসনে আবাস যোজনার দুর্নীতিতে তৃণমূলই মদত দিচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলগুলির।   

আরও পড়ুন: 'ফোনে আমন্ত্রণ পেয়েছি, অনুষ্ঠানে যাব', রাজ্যে আসছেন মোদি, খোঁজখবর মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা
কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা
News Live Update : 'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
Suvendu Adhikari : ‘তৃণমূলের হার-বার মডেল' ! সোনার ফলতা গড়ার আশ্বাস দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?
‘তৃণমূলের হার-বার মডেল' ! সোনার ফলতা গড়ার আশ্বাস দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?
Rail News: বোলপুর স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস, তীব্র গরমে যাত্রীদের চরম ভোগান্তি
বোলপুর স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস, তীব্র গরমে যাত্রীদের চরম ভোগান্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget