এক্সপ্লোর

Mamata Banerjee: 'ফোনে আমন্ত্রণ পেয়েছি, অনুষ্ঠানে যাব', রাজ্যে আসছেন মোদি, খোঁজখবর মমতার

Mamata on Modi: এর আগে পাঁচই ডিসেম্বর জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে একমঞ্চে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়

সুমন ঘড়াই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের পর নবান্নে (Nabanna) মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অমিত শাহ (Amit Shah)। এবার বছরশেষের আগে, ফের নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে একমঞ্চে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ ডিসেম্বর ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে কলকাতায় আসার কথা নরেন্দ্র মোদির। 

প্রধানমন্ত্রী ওই কাউন্সিলের সভাপতি। কাউন্সিলের সদস্য-রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওই বৈঠকে থাকার কথা মমতারও।  এদিন নবান্নের বৈঠকে মমতা বলেন, "প্রধানমন্ত্রী তো আসছেন, কোথায় অনুষ্ঠান হবে? তৈরি সব? আমাকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হয়েছে। আমাকে এক মন্ত্রী ফোন করেছিলেন। আমি নিশ্চিত করলাম যে আমি যাব।"                                                                                         

এর আগে পাঁচই ডিসেম্বর জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে একমঞ্চে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কলকাতা থেকেও জি-২০'র একটি প্রস্তুতি বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা। ভার্চুয়ালি সেই বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রীও। এবার ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠক মোদি-মমতা মুখোমুখি হলে, এটা একমাসে তৃতীয় কর্মসূচি হবে, যেখানে তাঁরা একমঞ্চে আসবেন।                                             

এ প্রসঙ্গে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্যর সুজন চক্রবর্তী বলেন, "আমরা দেখতে পাচ্ছি, একসময়ে যাকে গালাগাল করত, এখন একমঞ্চে আসছে। যেখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করবে, সেটাকে পরিবর্তন করে শ্যামাপ্রসাদ করেছে। মুখ্যমন্ত্রী কি প্রতিবাদ করতে পারবেন, আমরা তাকিয়ে থাকব।"                                 

আরও পড়ুন, ফের বাড়ছে করোনা, বছর শেষের আগেই ফিরছে মাস্ক বিধি!

এর আগে অগাস্ট মাসেও, দিল্লি গিয়ে পরপর তিনদিন নরেন্দ্র মোদির মুখোমুখি হন মমতা ।  প্রথম দিন দুজনে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন। পরের দিন রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির সভাপতিত্বে একটি অনুষ্ঠানে যোগ দেন তৃণমূলনেত্রী। তারপর নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এবার ৩০ ডিসেম্বরের বৈঠক হলে, এমাসেও তৃতীয়বার একমঞ্চে আসবেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে, অমিত শাহর সামনে একশো দিনের কাজের বকেয়া টাকার প্রসঙ্গ তুলেছিলেন মমতা। এবার নরেন্দ্র মোদির সঙ্গে কর্মসূচিতেও কি সেই পথে হাঁটবেন তিনি? সেটাই দেখার। 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget