এক্সপ্লোর

Madhyamik 2025: বাঁকুড়ার জঙ্গলে ঘুরেছে ৬২টি হাতি, পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অভিনব ব্যবস্থা !

Special Arrangements For Madhyamik Student: আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, জঙ্গলপথে যাতে পরীক্ষার্থীরা হাতির মুখে না পড়েন, সেজন্য বাঁকুড়ায় অভিনব ব্যবস্থা

অমিতাভ রথ, কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। জঙ্গলপথে যাতে পরীক্ষার্থীরা হাতির মুখে না পড়েন, সেজন্য বাঁকুড়ায় অভিনব ব্যবস্থা। পরীক্ষার্থীদের হুলা পার্টির সাহায্যে কড়া নিরাপত্তায় পৌঁছনো হচ্ছে পরীক্ষাকেন্দ্রে। বাঁকুড়া জেলার জঙ্গলে এই মুহূর্তে ৬২ টি হাতি রয়েছে। জেলায় বেশ কিছু পরীক্ষাকেন্দ্র রয়েছে যেগুলি হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে। 

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ,  ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। সকাল ১১টা থেকে দুপুর ২ পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। তবে এবছর ঝাড়গ্রামে মাধ্যমিকে বেশি ছাত্রীর সংখ্যা।   ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা রাখা হয়েছে জঙ্গলমহলের ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে ১৩,৬৫০ ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ৬,৪০৪ এবং ছাত্রী ৭,২৪৬। মোট পরীক্ষাকেন্দ্র ৩৯। জেলাশাসক।

 ঝাড়গ্রামে মাধ্যমিকে ছাত্রের থেকে বেশি ছাত্রীর সংখ্যা

সুনীলকুমার আগরওয়াল জানান, জেলায় এবার মাধ্যমিকে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। মাধ্যমিক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও অসুবিধায় যাতে পড়তে না হয় সেজন্য নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। জেলার যেসব এলাকায় হাতি রয়েছে সেইসব এলাকায় বনকর্মীদের পাশাপাশি মোতায়েন থাকছে পুলিশ। যাতে হাতির জন্য পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় , তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা

যদি কোনও পরীক্ষার্থী হাতির হামলার ভয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে সমস্যায় পড়ে তাহলে তাকে বন দফতরের গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকছে। রাস্তায় থাকবে বন দফতরের ঐরাবত গাড়ি। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝাড়গ্রাম বাস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার সমস্ত বেসরকারি বাসে পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে রাখা হয়েছে কড়া নিরাপত্তা।

আরও পড়ুন, আজ ২৬ হাজার চাকরি বাতিল মামলার 'সুপ্রিম' শুনানি, কোন পথে যোগ্য ও অযোগ্যদের তালিকা ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget