এক্সপ্লোর

Madhyamik Circular : আলাদা লক গেট, গাড়ি করে পরীক্ষার্থীদের আনার ব্যবস্থা, হাতির হানায় পরীক্ষার্থীর মৃত্যুর পরেই ৮ দফা নির্দেশিকা বন দফতরের

Elephant Attack Students Death : এলাকায় সচেতনতা বাড়াতে ক্রমাগত মাইকে প্রচার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষাতেই থাকবে ব্যবস্থা। 

সুমন ঘরাই, হাওড়া : হাতির হানায় (Elephant Attack) পরীক্ষার্থীর মৃত্যুর পরেই ৮ দফা নির্দেশিকা বন দফতরের (Forest Department)। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য ব্যবস্থা। হাতি যেখানে বেরোয় সেই এলাকায় পুলিশ (Police) ও বনকর্মীদের পাহারায় জোর। আলাদা লক গেট, গাড়ি করে পরীক্ষার্থীদের নিয়ে আসা হবে, নির্দেশিকা বন দফতরের। এলাকায় সচেতনতা বাড়াতে ক্রমাগত মাইকে প্রচার। মাধ্যমিক (Madhyamik Exam 2023) ও উচ্চ মাধ্যমিক  (Uchha Madhyamik Exam 2023) দুই পরীক্ষাতেই থাকবে ব্যবস্থা। 

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জের এক পরীক্ষার্থীর। ঘন কুয়াশার জেরে দাঁতালের সামনে পড়ে যায় পড়ুয়া ও তাঁর বাবা। বাবা কোনওরকমে প্রাণে বাঁচলেও, পড়ুয়াকে আছড়ে মারে দাঁতাল। হাসপাতালে নিয়ে গেলে মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উত্তরবঙ্গ সফর থেকে এই মর্মান্তিক ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথাও জানান। আর মুখ্যমন্ত্রীর যে বার্তার পরই বন দফতরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রকাশ করা হয় একগুচ্ছ নির্দেশিকা। 

বন দফতরের পক্ষ থেকে নির্দেশিকায় (Forest Department Advisory) বলা হয়েছে পরীক্ষার্থীদের পারাপারের জন্য আলাদা লক গেটের ব্যবস্থা রাখতে হবে। গাড়ি করে পরীক্ষার্থীদের নিয়ে আসা হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। পাশাপাশি যে সমস্ত এলাকায় হাতির হানার প্রকোপ বেশি, সেখানে পুলিশ ও বনকর্মীদের পাহারায় জোর বাড়াতে বার্তা দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায়।

প্রসঙ্গত, রাজগঞ্জের পাঁচিরাম নাহাটা স্কুলের ছাত্র অর্জুন দাসের সিট পড়েছিল বেলাকোবা কেবলপাড়া হাইস্কুলে। মেন রোড ধরে গেলে প্রায় ১৫ কিলোমিটার বেশি ঘুরতে হবে। পরীক্ষার প্রথম দিন, যাতে কোনওভাবেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি না হয়, তাই ছেলেকে নিয়ে মোটরবাইকে করে জঙ্গলের রাস্তা ধরে রওনা দেন বিষ্ণু দাস। জঙ্গলের রাস্তা তখন ঘন কুয়াশায় ঢাকা। তাতেই বিপত্তি বাধে। আচমকা একটি দাঁতালের সামনে পড়ে যান তাঁরা। বাবা কোনওরকমে প্রাণে বাঁচলেও, পড়ুয়াকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মাটিতে ফেলে দেয় দাঁতালটি। পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিয়ে যাওয়ার পথে এভাবে মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক ঘটনার জেরে শোকের রেশ জলপাইগুড়িতে। যাতে এহেন ঘটনা এড়ানো যায় সেই জন্য উদ্যোগ বন দফতরের।

আরও পড়ুন- অরিজিনাল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাধ্যতামূলক, কড়া নজরদারিতে আজ শুরু মাধ্যমিক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget