এক্সপ্লোর

Bankura : হুলা পার্টিকে সঙ্গে নিয়ে হাতির করিডরে পাহারা বন দফতরের, নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল মাধ্যমিক পরীক্ষার্থীরা

Madhyamik Examination 2022 : জীবনের প্রথম বড় পরীক্ষা। একে তো পরীক্ষার উদ্বেগ রয়েছেই, তার ওপর নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর চাপ। রাস্তায় হাতির সামনে পড়লেই সমস্যার শেষ থাকবে না

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে হাতির হানা থেকে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, তার জন্য জঙ্গল পাহারার উদ্যোগ বন দফতরের। শুধু তাই নয়, পরীক্ষার্থীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে বন দফতরের তরফে। হুলা পার্টির সঙ্গে বাঁকুড়ার বেলিয়াতোড় ও বড়জোড়া রেঞ্জের বিভিন্ন জঙ্গলপথ পাহারা বন দফতরের কর্মী ও আধিকারিকদের। প্রথম দিনে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পেরে স্বাভাবিকভাবেই খুশি পরীক্ষার্থীরা।

জঙ্গল ঘেরা জেলা বাঁকুড়া। এই মুহূর্তে জেলার বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৪৭টি হাতি। এই সময়ে জঙ্গলের গাছে গাছে পাতা ঝরে যাওয়ায় পর্যাপ্ত খাবার নেই। স্বাভাবিক ভাবেই খাদ্যের সন্ধানে হাতির দল মাঝেমধ্যেই নিজেদের অবস্থান বদল করছে। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার পথে হাতির দল মাঝেমধ্যেই পারাপার করছে বিভিন্ন রাস্তা। আর এই রাস্তা দিয়ে পারাপার করতে গিয়ে হাতির দলের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। 

এদিকে জীবনের প্রথম বড় পরীক্ষা। একে তো পরীক্ষার উদ্বেগ রয়েছেই, তার ওপর নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর চাপ। রাস্তায় হাতির সামনে পড়লেই সমস্যার শেষ থাকবে না। সব মিলিয়ে কয়েকগুণ আতঙ্ক মাধ্যমিক পরীক্ষার্থীদের। এই পরিস্থিতিতে ত্রাতা হয়ে এগিয়ে এসেছে বন দফতর। পরীক্ষার্থীদের পরীক্ষায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য বেলিয়াতোড়-পাঁচাল রাস্তায় হাতির করিডরগুলিতে দিনভর পাহারায় বন দফতরের কর্মী ও আধিকারিকরা। রীতিমতো হুলা জ্বালিয়ে রাস্তার ধারে দিনভর দাঁড়িয়ে হুলা পার্টির সদস্যরা। 

জীবনের প্রথম বড় পরীক্ষার প্রথম দিনে জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে নির্ভয়ে ও নির্বিঘ্নে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পেরে স্বাভাবিক ভাবেই খুশি পরীক্ষার্থীরা। বন দফতরের দাবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটি দিন এভাবেই জঙ্গল পথগুলি পাহারা দেবেন তাঁরা। এই ব্যবস্থায় স্বভাবতই খুশি অভিভাবকরাও। কারণ, তাঁরা সন্তানদের নিরাপদে পরীক্ষার হলে পৌঁছনো নিয়ে চিন্তায় ছিলেন।

 

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget