এক্সপ্লোর

Maha Kumbh Stampede: 'একের পর এক লাশ তুলছে,পাশে ফেলছে, কম্বল দিয়ে ঢাকছে' ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন কুম্ভ ফেরত বাঙালি

Maha Kumbh Stampede Update: ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার কয়েকজন পুণ্যার্থী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চোখ বুজলেই ভেসে উঠছে সেই ভয়াবহ ছবি। মৃত্যু-কান্না-হাহাকার-প্রিয়জনের দেহ হাতে পেতে মর্গের সামনে দীর্ঘ প্রতীক্ষা। সেখান থেকে কোনও মতে প্রাণ হাতে নিয়ে ফিরেছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা ও পলতার কয়েকজন যুবক। শুনিয়েছেন তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। 

অভিজ্ঞতা শোনালেন কুম্ভ ফেরত বাঙালি: অমৃতকুম্ভের সন্ধানে গিয়ে কেউ ফিরেছেন খালি হাতে, কেউ ফিরেছেন কোনও মতে প্রাণ নিয়ে। তেমনই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার কয়েকজন পুণ্যার্থী। তাঁদের মধ্যে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (৩২) এবং নিখিলেশ চৌধুরী (৩৫)। নিখিলেশ চৌধুরী জানান, "আমরা যে ঘাটে স্নান করেছি, তার পাশে পুলিশ একের পর এক লাশ তুলছে, পাশে ফেলছে, কম্বল দিয়ে ঢাকছে। পাশে কতজন পুলিশ গার্ডে ছিল তারা শুধু ওখানে আমাদের ক্যামেরা করতে দিচ্ছে না। একের পর এক অ্যাম্বুল্যাস আসছে, সমানতালে টেনে নিয়ে চলে যাচ্ছে। যত কমই হোক ১০০-র ওপরে লোক ওখানে মারা গেছে।'' মহাকুম্ভ থেকে ফেরা আরেক পুণ্যার্থী সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা এবং বয়স্ক লোক এবং অনেক প্রতিবন্ধী লোক যারা ওখানে অমৃত স্নানের আশায় আসে, হয়তো তারাও আর বেঁচে ফিরতে পারেনি। নিজের চোখে অনেক লাশ আমরা দেখেছি।''



পুণ্যার্থীদের দাবি, বুধবার রাত একটা থেকেই স্নানের জন্য তাড়া দিতে থাকে পুলিশ। এক পুণ্যার্থী বলেন, "রাত ১টার সময় আমরা সবাই আরাম করছিলাম। ওরা (পুলিশ) বলে ওঠো ওঠো, খালি কর, স্নান করতে যাও। বার বার পুলিশ আমাদের তাড়া দিচ্ছিল। বলে বলে আমাদের নিয়ে আসে।'' সূত্রের খবর, এরপরই রাত ২টো নাগাদ ত্রিবেণী সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। মাটিতে পড়ে যান অনেকে। দৌড়োদৌড়ি শুরু হয়। তাঁদের মাড়িয়ে চলে যান হাজারা হাজার মানুষ।

কিন্তু যে মেলার আয়োজনে হাজার হাজার কোটি টাকা খরচ, দীর্ঘদিনের প্রস্তুতি সেখানে এমন ঘটনা ঘটল কী করে? অতিরিক্ত ভিড়ের চাপ? ব্যারিকেড ভেঙে যাওয়াতেই বিপত্তি? নাকি অপর্যাপ্ত ব্যবস্থাপনার ফল? গাইঘাটার বাসিন্দা সায়ন সরকার মহাকুম্ভ থেকে ফিরেছেন। তিনি জানান, "এটার মূল কারণ ভিআইপি পাসের জন্য। ভিআইপি-রা আসল, তারপর শুরু হয়ে গেল পুলিশের ধ্বস্তাধস্তি। কাইকে বসতে দেবে না, কাউকে দাঁড়াতে দেবে না, ভিআইপি-রা স্নান করবে। আর সাধারণ মানুষ, মানুষ না তাঁদের কাছে।''

উত্তর ২৪ পরগনার পলতা থেকেও মহাকুম্ভে গিয়েছিলেন কয়েকজন বন্ধু। ফিরে এসেছেন সবাই। দায়ী করেছেন আয়োজনের অব্যবস্থাকে। মহাকুম্ভ থেকে ফেরা পুণ্যার্থী আরাধনা দত্ত বিশ্বাস বলেন, "কিলোমিটারের পর কিলোমিটার হাঁটার মানসিক প্রস্তুতি নিয়েই আমরা এসেছিলাম। কিন্তু এটা ভেবে আসিনি, চেঞ্জিং রুম পাব না, খাবার পাব না, থাকতে পাব না, রাতে শুতে পাব না।'' 

আরও পড়ুন: MAKAUT Wedding Controversy: "জোলো লেগেছে...কার ইঙ্গিতে এই ঘটনা?'' ম্যাকাউটের ঘটনায় মন্তব্য শিক্ষামন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget