এক্সপ্লোর

MAKAUT Wedding Controversy: "জোলো লেগেছে...কার ইঙ্গিতে এই ঘটনা?'' ম্যাকাউটে বিয়ে বিতর্কে মন্তব্য শিক্ষামন্ত্রীর

West Bengal News: নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট ক্যাম্পাসের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় কাণ্ড।

কলকাতা: মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলবজি বা ম্য়াকাউটের হরিণঘাটা ক্য়াম্পাসের এই ছবি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। ছবিতে যাঁকে পাত্রীর বেশে দেখা যাচ্ছে, তিনি অ্য়াপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান পায়েল বন্দ্য়োপাধ্য়ায়। আর পাত্রের সাজে তাঁরই বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র। তাহলে কি ক্লাসরুমে ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা? এই প্রশ্নে বিতর্কের ঝড় উঠেছে। কার ইঙ্গিতে এই ঘটনা ? আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

সত্য়ি বিয়ে? নাকি নাটকের স্ক্রিপ্ট? নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট ক্যাম্পাসের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় কাণ্ড। যা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন বিভাগীয় প্রধান। এদিকে, বিতর্কের মুখে অধ্য়াপিকাকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। এনিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "ব্যক্তিগতভাবে এটা খুব জোলো লেগেছে। বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। যতক্ষণ না আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন, ততক্ষণ এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। কার ইঙ্গিতে এসব হচ্ছে? অন্তবর্তী উপাচার্যের দায় আছে কিনা সেটাও দেখতে হবে।'' 

এদিকে এবিষয়ে অধ্যাপিকা জানিয়েছেন অসৎ উদ্দেশ্য়ে ভাইরাল করা হয়েছে ছবি, পুরোটাই নাটকের স্ক্রিপ্ট। এমনকী, আইনি পরামর্শ নেবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল এবিপি আনন্দকে তিনি বলেন, "কোনও ড্রামার একটা ক্লিপিং এভাবে ভাইরাল হতে পারে এটা আমার চিন্তার বাইরে। টিচার্স ডে, ফ্রেশার্স ডে এসব অনুষ্ঠানে তো নাচ, গান, নাটক হয়। কিন্তু নাচ, গান বাজে নাটকের একটা নির্দিষ্ট অংশ ভাইরাল হয়েছে। এটা আমরা ফ্রেশার্স পার্টি প্ল্যান করেছিলাম। যেখানে নাচ, গান, ড্রামা সবই হচ্ছে। সেই হিসেবেই ড্রামাটা হয়েছিল, যেখানে ছাত্র এবং শিক্ষক অংশগ্রহণ করতে পারে। কিন্তু একটা পার্ট নিয়ে সেটা ভাইরাল করে দিল। এটা আমার জন্য আশ্চর্যজনক বিষয়। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমি আইনি পথে হাঁটছি এবং অভিযোগও জানিয়েছি। আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে তদন্ত কমিটি করেছে। যাঁরা তদন্ত করে সত্যিটা সামনে নিয়ে আসবে।''

মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি- এর অন্তবর্তী উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, "অধ্যাপিকার দাবি, এটা 'সাইকো ড্রামা'- র একটা অংশ। সকলের সামনে ক্লাসরুমের মধ্যেই সবটা করা হয়েছে ডেমনস্ট্রেশন হিসেবে। শিক্ষিকাই অনুমতি দিয়েছেন ভিডিও রেকর্ডিংয়ের। যাতে এটা রেকর্ড হয়।'' 

আরও পড়ুন: Kolkata Lean Building: একে অপরের দিকে ঝুঁকে দুটি বাড়ি, শহরে ফের হেলে পড়া বহুতলের হদিশ

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget