এক্সপ্লোর

Maha Kumbh Stampede:যোগী আদিত্য়নাথের পদত্য়াগের দাবি, সরব খোদ জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী

Maha Kumbh Stampede Update: এবার বিজেপির হিন্দুত্বের 'পোস্টার বয়' যোগী আদিত্যনাথের পরদত্য়াগ দাবি করলেন খোদ জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী।

কলকাতা: মহাকুম্ভে পদপিষ্ট (Maha Kumbh Stampede) হওয়ার ঘটনায়, এবার উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথের ইস্তফার দাবি উঠল। দাবিটা তুললেন, খোদ জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তাঁর অভিযোগ, কুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁকা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী। শঙ্করাচার্যের দাবি, কুম্ভ পর্ব চলতে চলতেই ইস্তফা দেওয়া উচিত যোগী আদিত্যনাথের। তিনি এই পদের যোগ্য নন তিনি। বিরোধীরাও যোগী আদিত্য়নাথের পদত্য়াগের দাবিতে সরব হয়েছে। পাল্টা বিরোধীদের খোঁচা দিয়েছে বিজেপি।

মহাকুম্ভে মহাবিপর্যয় এবং তথ্য় লুকোনোর অভিযোগে এবার বিজেপির হিন্দুত্বের 'পোস্টার বয়' যোগী আদিত্যনাথের পরদত্য়াগ দাবি করলেন
খোদ জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি বলেন, "আমাদের আপনি এমন আভাস করালেন যে গুজব চলছে, কোনও মৃত্যু হয়নি। তো এত বড় ধোঁকা? সন্ত সমাজের সঙ্গে। এত বড় ধোঁকা সন্ত সনাতনীদের সঙ্গে? এত বড় ধোঁকা আমাদের সঙ্গে? কী করে ইনি (যোগী আদিত্যনাথ) করলেন? কেন করলেন? আপনি (যোগী আদিত্যনাথ) দেশের কাছে মিথ্যে কেন বললেন? সনাতনীদের কাছে মিথ্যে কেন বললেন? মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী (যোগী আদিত্যনাথ)। এত বড় ঘটনা যখন ঘটে গেছে, আপনি (যোগী আদিত্যনাথ) কেন আড়াল করছিলেন? আমরা তো বলি এমন মুখ্যমন্ত্রীকে কুম্ভ পর্ব চলতে চলতে ইস্তফা দিয়ে দেওয়া উচিত। ইনি পদের যোগ্য নন। ইনি মানুষকে মিথ্যে বলেন।''

সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আশীর্বাদ দেওয়ার জন্য় আমন্ত্রিত ছিলেন জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য। আম্বানি পুত্রর বিয়েতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সেখানে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। কুম্ভে মৃত্য়ুমিছিলের পর, জ্যোর্তিপীঠের সেই শঙ্করাচার্যর প্রবল সমালোচনার মুখে অস্বস্তিতে বিজেপি। এরইমধ্য়ে বিরোধীরাও যোগী আদিত্য়নাথের পদত্য়াগের দাবিতে সরব হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এখানে প্রস্তুতি কম, ব্য়বস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি। খালি মার্কেটিং। আর পরিকল্পনা নেই। এখনও তো সরকার (উত্তরপ্রদেশের যোগী সরকার) সংখ্য়াই বলতে পারেনি, কখনও বলছে ৩০ জন, কখনও বলছে ৪০ জন।'' সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়" যোগীর পদত্য়াগ করা জরুরি। নাহলে মোদি-অমিত শাহের উচিত যোগীকে খারিজ করা''

পাল্টা বিরোধীদের খোঁচা দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমাদের বিরোধীরা চাইছে, যে মৃত্য়ুর সংখ্য়া বা মৃত্য়ুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায় কিচ্ছু লুকোনোর বিষয় নেই। একটা ভয়ের বাতাবারণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এত লোক মারা গেছে, এত লোক।''

আরও পড়ুন: Pharma Impex Laboratory: বিতর্কে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি, এবার ১৭টি ওষুধের ব্যবহার বন্ধের নির্দেশ সরকারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget