এক্সপ্লোর

Mahashivratri 2022 : এবার বেলুড় মঠে কি শিবরাত্রির পুজো দর্শন হবে ?

Mahashivratri 2022: শিবরাত্রির দিন (১লা মার্চ ২০২২) প্রথম-প্রহরের পূজায় ভক্তগণ উপস্থিত থাকতে পারবেন না ।

কলকাতা : মঙ্গলবার মহাশিবরাত্রি। সারা ভারতে বিভিন্ন মহাদেব মন্দিরে ব্রত পালিত হবে। বেলুড় মঠেও প্রতিবছর অতি ভক্তি সহযোগে শিবপুজো হয়। এবারও পুজোর অন্যথা হবে না। তবে, করোনাকালের পর মন্দির খোলা ও বন্ধের সময়ের নতুন বিধি নিয়ম হয়েছে। সেই অনুসারে খোলা থাকবে মন্দির। বেলুড় মঠের ওয়েব সাইটে জানানো হয়েছে,  শিবরাত্রির দিন (১লা মার্চ ২০২২) প্রথম-প্রহরের পূজায় ভক্তগণ উপস্থিত থাকতে পারবেন না ।

অন্যদিকে আবার,  ৪ঠা মার্চ ২০২২, শুক্রবার,   শ্রীরামকৃষ্ণদেবের  জন্মতিথির  দিন, বেলুড় মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য কেবল নির্দিষ্ট সময়ে খোলা থাকবে । অর্থাৎ সকাল ৬.৩০ টা থেকে বেলা ১১.৩০ টা । আবার বিকাল ৩.৩০ টে থেকে সাড়ে ৫ টা অবধি খোলা থাকবে। ঐ দিনের অনুষ্ঠানগুলি এবং বৈকালিক ধর্মসভা ইউ-টিউব -এর মাধ্যমে সম্প্রচারিত হবে।

করোনা আবহে প্রায় দেড়মাস বন্ধ থাকার পর  ২৩ ফেব্রুয়ারি থেকে ফের খুলেছে বেলুড় মঠ। সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকছে মঠের ( Belur Math ) দরজা। আগের মতোই কোভিড বিধি মেনে ঢুকতে হচ্ছে ভক্ত ও সাধারণ দর্শকদের। মন্দির দর্শন ও মহারাজদের প্রণাম করার অনুমতি থাকলেও সন্ধের আরতি দর্শন করা যাবে না। বন্ধ ভোগ বিতরণও। পরবর্তীকালে পরিস্থিতি খতিয়ে দেখে কোভিড বিধি শিথিল করা হবে মঠ কর্তৃপক্ষ জানিয়েছে। করোনা আবহে গত পয়লা জানুয়ারি থেকে বন্ধ ছিল বেলুড় মঠ।

বেলুড় মঠের ওয়েবসাইটে ( https://belurmath.org ) অনুরোধ জানানো হয়েছে  - 

  • অনুগ্রহ করে মাস্ক/ফেস কভার পরুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।
  • অনুগ্রহ করে নিজের এবং অন্যদের মধ্যে কমপক্ষে ২ মিটার (৬ ফুট) দূরত্ব বজায় রাখুন।
  • প্রবেশের সময় সমস্ত ভক্ত/দর্শকদের স্বাস্থ্য স্ক্রিনিং/থার্মাল স্ক্রিনিং করাতে হবে।
  • শুধুমাত্র উপসর্গহীন (সরকার / ডব্লিউএইচও নির্দেশিকা অনুযায়ী) ভক্ত/দর্শনার্থীদের প্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হবে।
  • বড় লাগেজ / লাগেজ নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হবে না, শুধুমাত্র ছোট হাত ব্যাগ নেওয়া যেতে পারে।
  • মঠ প্রাঙ্গনে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ।
  • থুতু ফেলা কঠোরভাবে নিষিদ্ধ।
  • দয়া করে ময়লা ফেলবেন না।
  • ভক্তদের শুধুমাত্র শ্রী রামকৃষ্ণ মন্দির, শ্রী সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির এবং স্বামী ব্রহ্মানন্দ মন্দির - এই চারটি মন্দির দেখার অনুমতি দেওয়া হবে।
  • অনুগ্রহ করে শুধুমাত্র দাঁড়িয়ে প্রণাম করুন।
  • মন্দিরে সাষ্টাঙ্গ প্রণাম বা বসে প্রণামের অনুমতি দেওয়া হবে না।
  • মন্দিরে বসা ও ধ্যান করা যাবে না।
  • মন্দিরের নির্দিষ্ট জায়গায় নৈবেদ্য রাখতে হবে।
  • পুরাতন মন্দির এবং স্বামীজির কক্ষে যাওয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
  • গঙ্গায় স্নান করার ক্ষেত্রে নিষেধ।
  • পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রসাদ বিতরণ স্থগিত থাকবে। 

 

সেরা শিরোনাম

Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget