এক্সপ্লোর

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল

Mahua Moitra Arrest Warrant: ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের হয়েছিল তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে।

কলকাতা: মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি হল। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের হয়েছিল তৃণমূলের লোকসভা সাংসদের বিরুদ্ধে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর জেলা আদালত। সশরীরে হাজিরা দিতে বলে সমন পাঠানো সত্ত্বেও মহুয়া গরহাজির ছিলেন বলে অভিযোগ। তিনি হাজির না হওয়াতেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। (Mahua Moitra Arrest Warrant)

কৃষ্ণনগর জেলা আদালত জানিয়েছে, সশরীরে হাজিরা দেওয়া থেকে বিরত থাকতে আবেদন জানিয়েছিলেন মহুয়া। কিন্তু তিনি সশরীরে হাজির হলে তবেই তা নিয়ে ভাবার অবকাশ থাকত। মামলাটি এখনও ঝুলে রয়েছে আদালতে। চূড়ান্ত রায় শোনায়নি আদালত। 

মহুয়ার লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর থেকেই তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ ওঠে। ঘূর্ণির বাসিন্দা, ছয় মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি ছিল, তুলসি মালা নিয়ে আপত্তিজনক মন্তব্য করে তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানেন মহুয়া। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মহুয়ার কিছু মন্তব্যেও আপত্তি জানান তাঁরা। (Mahua Moitra News)

আরও পড়ুন: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত

শুধু তাই নয়, মহুয়া দেশের সেনাবাহিনীকে অসম্মান করেছেন বলেও অভিযোগ জানানো হয়। 'অপারেশন সিঁদুর' নিয়ে সংবাদমাধ্যমে মহুয়া যে মন্তব্য করেন, তা নিয়ে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তাঁর দাবি ছিল, সেনাবাহিনী দেশের গর্ব। সেই সেনাবাহিনীকে অসম্মান করেন মহুয়া। 

আরও পড়ুন: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

জাতীয় রাজনীতিতে বার বার আইনি টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে মহুয়াকে। ঘুষের বিনিময়ে আদানি গোষ্ঠীকে নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে সংসদীয় কমিটি তদন্ত শুরু করে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেও আইনি জটিলতা বাড়ছে তাঁর। ডিম ছোড়ার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন মহুয়া। সেই সময় আদালত তাঁর উদ্দেশেই প্রশ্ন ছুড়ে দেয়। বলা হয়, "স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য গুলি পর্যন্ত খেয়েছেন। আর তিনি ডিমকে ভয় পাচ্ছেন?"

এর পর কৃষ্ণনগরে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়েন মহুয়া। তিনি যে সার্কিট হাউসে ছিলেন, তার বাইরে বিজেপি কর্মীরা তাঁকে দেখে 'জয় শ্রীরাম' স্লোগান তোলেন বলে অভিযোগ করেন মহুয়া। এমনকি সার্কিট হাউসের ঘর ছেড়ে তাঁকে বেরিয়ে যেতে বলা হয়, প্রশাসনের নির্দেশ সামনে রেখে ঘর ছাড়তে বলা হয় বলে দাবি করেন। বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার দৃষ্টি আকর্ষণও করেছেন মহুয়া। আর তার পরই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল।

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget