এক্সপ্লোর

Kali Puja: মহুয়ার কালী-মন্তব্যের প্রতিবাদে বিজেপির কালী পুজোর আয়োজন, মোদির খোঁজের পরই শুরু তৎপরতা

BJP Kali Puja: সম্প্রতি মা কালী নিয়ে মহুয়া মৈত্রের একটি মন্তব্য ঘিরে শুরু হয় জোরাল বিতর্ক। মহুয়া মৈত্রের কালী-মন্তব্যের প্রতিবাদে বিজেপির কালী পুজোর আয়োজন বলে জানা গিয়েছে। 

কলকাতা: বাংলায় (West Bengal) মা কালীর (Maa Kali) আরাধনাতেও রাজনীতির (Politics) ছোঁয়া! ২৮ জুলাই বিজেপির (BJP) মুরলীধর সেন লেনের অফিসের সামনেই কালীপুজো, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। সম্প্রতি মা কালী নিয়ে মহুয়া মৈত্রের (Mahua Moitra) একটি মন্তব্য ঘিরে শুরু হয় জোরাল বিতর্ক। মহুয়া মৈত্রের কালী-মন্তব্যের প্রতিবাদে বিজেপির কালী পুজোর আয়োজন বলে জানা গিয়েছে।    

পার্টি অফিসের সামনেই কালী পুজো করবে বিজেপি। বাংলার কালীপুজো নিয়ে প্রধানমন্ত্রী খোঁজ নেওয়ার পরেই তৎপরতা বলে সূত্রের খবর। বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে এই কালী পুজোর আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।    

আরও পড়ুন, ২১ জুলাই জামা-কাপড় বাইরে শুকোতে পারেন, ওই দিন সব চোর কলকাতায় আসছে: শুভেন্দু  

সম্প্রতি কালী বন্দনা শোনা যায় খোদ নরেন্দ্র মোদির গলায়। সূত্রের খবর সম্প্রতি সংসদে বাংলার কালী পুজো নিয়ে আগ্রহ প্রকাশ করে মোদি বলেন, বাংলায় মা কালীর পুজো ঠিকমতো হচ্ছে তো? এই ঘটনার একদিন পরই, চলতি মাসের ২৮ তারিখ, অমাবস্যায় বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনে কালী পুজো করার ঘোষণা করল বিজেপি। যাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল।  

মহুয়ার 'বিতর্কিত' মন্তব্য

কালী নামক তথ্যচিত্রের পোস্টার বিতর্ক প্রসঙ্গে সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমে মহুয়া মৈত্র বলেন, ঈশ্বর নিয়ে নানা মানুষের নানা মত। আপনি ভুটান বা সিকিমে গেলে দেখবেন, ঈশ্বরকে সকালের পুজোয়, হুইস্কি দেওয়া হয়। উত্তরপ্রদেশে গিয়ে যদি বলেন, প্রসাদ হিসেবে হুইস্কি দেওয়া হচ্ছে, লোকে আঁতকে উঠবেন। আমার কাছে কালী মাংস, অ্যালকোহল খান এমন দেবী। তারাপীঠে গেলে দেখবেন সাধুরা ধূমপান করছেন। কালীর এই রূপকে মানুষ পুজো করেন। হিন্দু ধর্মে, নিজের মতো করে কালীকে কল্পনা করার স্বাধীনতা, আমার রয়েছে। এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। ঠিক যেমনভাবে আপনি নিজের ঈশ্বরকে নিরামিষভোজী, সাদা কাপড় পরিয়ে আরাধনা করতে পারেন।

মহুয়ার এই মন্তব্যর পরই দেশজুড়ে শুরু হয়েছিল বিতর্ক। 

 

 

সেরা শিরোনাম

Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget