এক্সপ্লোর

Mahua Moitra : "এবার মা ও মা বলার ফলও ভুগতে হবে", মালব্যর ট্যুইটের পাল্টা খোঁচা মহুয়ার

TMC MP on Amit Malviya : স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রীরামকৃষ্ণ থেকে বিবেকানন্দর কালী ভক্তির কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী...

কলকাতা : মা কালীকে নিয়ে মহুয়া মৈত্রর (Mahua Moitra) মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে একপ্রস্থ বিতর্কের ঝড় বয়ে গেছে। এবার প্রধানমন্ত্রীর মা কালী স্তুতি নিয়ে অমিত মালব্যর (Amit Malviya) ট্যুইট ঘিরেও শুরু হল রাজনৈতিক তরজা। "এক তৃণমূল (Trinamool Congress) সাংসদ মা কালীকে অপমান করেছেন", বলে তোপ দেগেছেন তিনি। এবার নাম না করে অমিত মালব্যকে পাল্টা ট্যুইটে জবাব দিয়েছেন মহুয়া।

স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রীরামকৃষ্ণ থেকে বিবেকানন্দর কালী ভক্তির কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, "শ্রীরামকৃষ্ণদেব কালীর উপাসক ছিলেন। তিনি নিজের জীবন দেবীর পায়ে সমর্পণ করেছিলেন। রামকৃষ্ণ বলতেন, এই বিশ্ব চরাচরে ব্যাপ্ত মা কালীর চেতনা । এই চেতনাই বাংলা ও সারাদেশের মানুষের বিশ্বাসের মধ্যে নিহিত রয়েছে। স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মতো বিরাট মাপের মানুষও মা কালীর সামনে শিশুর মতো হয়ে যেতেন। যখনই বেলুড় মঠ যাই, গঙ্গার পাড়ে বসি, দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির দেখি গঙ্গার পাড়ে, একাত্ম বোধ করি।''

আরও পড়ুন ; “প্রধানমন্ত্রী ভক্তিভরে শ্রদ্ধার সঙ্গে মা কালীর কথা বলেছেন'' ট্যুইট অমিত মালব্যর

এপ্রসঙ্গে ট্যুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malvya)। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী ভক্তিভরে শ্রদ্ধার সঙ্গে মা কালীর কথা বলেছেন। শুধুমাত্র বাংলার জন্য নয়, সারা ভারতের কথা বলেছেন। অন্যদিকে এক তৃণমূল সাংসদ মা কালীকে অপমান করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁকে রক্ষা করছেন।’’

এপ্রসঙ্গে ট্যুইটে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র পাল্টা লিখেছেন, "বাংলায় বিজেপির ট্রোল ইন চার্জ-এর জন্য পরামর্শ। আপনার প্রভুদের বলুন, তাঁরা যা জানে না, সেটা নিয়ে যেন মন্তব্য না করে। দিদি ও দিদি বলার পরিণাম ভুগতে হয়েছে। এবার মা ও মা বলার ফলও ভুগতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
West Bengal News LIVE: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
Dharmatala Protest: স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
Dilip Ghosh : পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget