এক্সপ্লোর

Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী

'যে চিঠিটা দিয়েছ সেটা তুলে নাও। যদি না তোলো, তাহলে স্বরূপ ও বাপি মিলে তোমায় খুন করে দেবে।' যখন দেখল আর পেরে উঠছে না, তখন আমায় বলছে, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি কম্প্রোমাইস করো, মেয়ে সাপ্লাই দাও।

কলকাতা : কেউ পরিবারের দিকে তাকিয়ে, কেউ বা নিজের সম্মানের দিকে তাকিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। দিনের পর দিন মানসিক অত্যাচারও সহ্য করেছেন। কিন্তু আর নয়, রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার কুকীর্তির চিত্র প্রকাশ্যে আনছেন অনেকেই। এই তালিকায় যুক্ত হলেন তৃণমূলের হেভিওয়েট নেতা স্বরূপ বিশ্বাস। এক মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে, BNS-এর ৩০৮-এর ৪ ও ৫ ধারা অর্থাৎ তোলাবাজি সংক্রান্ত অপরাধ, ১০৯ নম্বর ধারায় খুনের চেষ্টা, ৩৫১(৩) অর্থাৎ অপরাধমূলক ভীতি প্রদর্শন, ৬১ নম্বর ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র সংক্রান্ত ধারা ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা করা হয়েছে। 

হারিয়েছেন কাজ, সবটা মেনে নিতে না পেরে দিনের পর দিন মানসিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। চেষ্টা করেছিলেন মুখ খোলার, কিন্তু পরিবার ও নিজের সম্মানের দিকে তাকিয়ে চুপ ছিলেন এতদিন। দীর্ঘদিন অত্যাচার সহ্য করার পর অবশেষে হেভিওয়েট নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুললেন অভিযোগকারিণী। কী কী ঘটেছে তাঁর সঙ্গে, সেই ভয়াবহ দিন গুলোর কথা সবটা বর্ণনা করেন নিজেই। 

স্বরূপের বিরুদ্ধে মুখ খুলে অভিযোগকারিণী জানান, ''আমাদের একটা গিল্ড আছে। যেটা মেকআপ গিল্ড। আমি তারই একজন সহকারী। এই মেকআপ গিল্ড-এর যে সেক্রেটারি, বাপি মালাকার আমায় দীর্ঘদিন কাজ দেন না। ২০১৭ থেকে ২০১৯ আমায় ব্যান করা হয়েছে। ২ বছর ধরে যা কাজ দেয়, সেটাও ১-২ দিন। সেটা অনেকবার চাওয়ার পর। উনি আমায় বলেছিলেন, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। প্রিয় মানুষ বলতে, উনি, স্বরূপ বিশ্বাস ও সঙ্গে যারা আছে সবার। দীর্ঘদিন অত্যাচার চলে, আমি গিয়ে কাজ চাইতাম। পায়ে ধরেও কেঁদেছি উনার (বাপি মালাকার)। আপনি কাজ না দিলে আমি সংসারটা চালাতে পারছি না। আমি উনার বিরুদ্ধে চিঠি দিই স্বরূপ বিশ্বাসের কাছে। সেই চিঠি তুলে নেওয়ার জন্য সান্তনু দে আমায় রাত ১০.৩০ মিনিটে ফোন করে কিছু কথা আছে জানায় এবং পরের দিন বাড়িতে আসবে বলে বলে। পরের দিন বাড়ি এসে বলে, যে চিঠিটা দিয়েছ সেটা তুলে নাও। যদি না তোলো, তাহলে স্বরূপ ও বাপি মিলে তোমায় খুন করে দেবে। এবং এমন ভাবে মারা হবে, যেটা দেখান হবে তুমি নিজে আত্মহত্যা করেছো। আমি তখন বললাম, আমি চিঠি তুলব না, কিন্তু এর শেষ দেখে ছাড়ব। যখন দেখল আর পেরে উঠছে না, তখন আমায় বলছে, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি কম্প্রোমাইস করো, মেয়ে সাপ্লাই দাও। স্বরূপ বিশ্বাস ও বাপি মালাকারের সঙ্গে কম্প্রোমাইস করে কাজটা নাও। ওদের সঙ্গে ঝগড়াঝাটি করো না। পেরে উঠবে না।''

তিনি আরও বলেন, '' আমি ২০২৫-এর ২০ অগাস্ট একবার সুরুচি সংঘে গিয়েছিলাম কাজের ব্যাপারে বলতে। উনি বলেছিলেন কাজ পেতে গেলে টাকা দিতে হবে। প্রত্যেক সহকারীকে ৫০০ টাকা করে দিতে হত। আর বসদের ১০০০। ৫ এপ্রিল ৩ জন আমার বাড়িতে চড়াও হয়ে মাথায় বন্ধুক ঠেকিয়ে দিয়েছিল। এই রিপোর্ট আমি লিখতে পারিনি। আমায় গল্ফগ্রীণ থানায় আটকে দেওয়া হয়েছিল।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget