এক্সপ্লোর

Mohammad Manik: 'অনেক শিশু ভেসে যাচ্ছিল, আমার বাচ্চাটার মুখটা মনে পড়ে, আর কিছু না ভেবে ঝাঁপ দিয়েছি'

Malbazar Flash Flood: পুরো নাম মহম্মদ মানিক। মালবাজারের এই যুবকের জন্যই সেই দুর্যোগের রাতে প্রাণে বেঁচেছেন বেশ কয়েকজন।

রাজা চট্টোপাধ্যায়, মালবাজার, জলপাইগুড়ি: আঁধার নেমেছে। তাতে যেন চেনা যাচ্ছে না আপাতশান্ত মাল নদীর ভয়ঙ্কর রূপ। হড়পা বানের উপচে পড়েছে নদী। সেই জলের ধাক্কায় ভেসে যাচ্ছেন কতজন। দশমীর রাতে জলপাইগুড়িতে মালবাজারের ওই ভয়ঙ্কর ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। হড়পা বান, প্রশাসনিক ব্যবস্থা, ক্ষতিপূরণের অঙ্ক- সব নিয়েই এখন তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তারই মধ্যে আশা জাগিয়েছেন মানিক। পুরো নাম মহম্মদ মানিক (Mohammad Manik)। মালবাজারের (Malbazar) এই যুবকের জন্যই সেই দুর্যোগের রাতে প্রাণে বেঁচেছেন বেশ কয়েকজন। 

মালবাজার ব্লকের পশ্চিম তেসিমলা গ্রামে বাড়ি মহম্মদ মানিকের। পেশায় গ্রিল, ওয়েল্ডিংয়ের কারিগর। বাড়িতে রয়েছেন বাবা, মা, ছোট ভাই ও বোন। বিয়ে করেছেন মানিক। এক শিশু সন্তানও রয়েছেন। একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এই পরিবারের রোজগারের মূল দায়িত্ব মানিকেরই কাঁধে। এত পিছুটান, এত দায়িত্ব। কিন্তু সেই বিপদের সামনে দাঁড়িয়ে কোনওরকম পিছুটানের কথা ভাবেননি তিনি। 

'বাচ্চার মুখটা মনে পড়েছিল'
অত রাতে ওই রকম ভয়ঙ্কর নদীতে ঝাঁপ দেওয়ার সাহস পেলেন কী করে? মানিক বলেন, 'ওই বানে অনেক শিশু ভেসে যাচ্ছিল। সেদিকে তাকিয়ে আমার বাচ্চাটার কথা মনে পড়ে গিয়েছিল। আর কোনওকিছু না ভেবে ঝাঁপ দিয়েছি।' প্রতিবছরই বিসর্জন দেখতে ওই জায়গায় যান মানিক। অত সমারোহ, উৎসব দেখতে ভাল লাগে তাঁর। এবারও গিয়েছিলেন। কিন্তু, চোখের নিমেষে চেনা আনন্দের ছবি আতঙ্কের ছবিতে পরিণত হয়েছিল। প্রাণহানি রুখতেই ওরকম নদীতে ঝাঁপ দিয়েছিলেন তিনি। 

রয়েছে আক্ষেপ:
প্রায় ১০ জনকে বাঁচাতে পেরেছিলেন মহম্মদ মানিক। কিন্তু তারপরে পায়ে চোট পান তিনি।  সেই চোট নিয়ে ওরকম বানের মধ্যে আর কাউকে বাঁচানো তাঁর পক্ষে সম্ভব হয়নি। সেই নিয়ে আক্ষেপ রয়েছে তাঁর। ছেলের জন্য গর্বিত বাবা আব্দুল খালেকও। তবে সেই আক্ষেপ রয়েছে তাঁর মনেও। 

পড়শিরা জানাচ্ছেন, মানিককে এলাকার সবাই পরোপকারী হিসেবেই চেনে। যেকোনও সময় কারও বিপদ হলে ঝাঁপিয়ে পড়েন তিনি। তাই মানিকের এই কাজে গর্বিত হলেও আশ্চর্য হচ্ছেন না গ্রামবাসীরা।

হড়পা বানে (Flash Flood) স্বজনহারার এদিন অভিযোগ দায়ের হয়েছে মালবাজার থানায় (Malbazar Poilce Station)। মালবাজার পুরসভা (Malbazar Municipality) ও সেচ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মালবাজার থানায় অভিযোগ দায়ের স্বজনহারা দিলীপ পণ্ডিতের। 

আরও পড়ুন: '১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট', গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে CBI চার্জশিট  

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget