এক্সপ্লোর

Malda 100 Days Work : দুর্নীতি ঢাকতে লুকিয়ে রাখা হয়েছে একশো দিনের প্রকল্পের বোর্ড ! শোরগোল মালদায়

Scam News : গ্রামবাসীদের অভিযোগ, ১০০ দিনের প্রকল্পের জন্য অনেক টাকা বরাদ্দ হলেও, কোনও কাজই হয়নি। তাই দুর্নীতি ঢাকতে লুকিয়ে ফেলা হয়েছে বোর্ডগুলি।

করুণাময় সিংহ, মালদা : একশো দিনের প্রকল্পের বোর্ড (100 Days Work Board) লুকিয়ে রাখা হয়েছে বাঁশ বাগান, পরিত্য়ক্ত বাড়ি কিম্বা মহানন্দা নদীতে ! পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে, এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে, মালদার (Malda) চাঁচল ১ নং ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামে।

গ্রামবাসীদের অভিযোগ, ১০০ দিনের প্রকল্পের জন্য অনেক টাকা বরাদ্দ হলেও, কোনও কাজই হয়নি। তাই দুর্নীতি (Scam) ঢাকতে লুকিয়ে ফেলা হয়েছে বোর্ডগুলি। যদিও এই অভিযোগ মানতে নারাজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) সদস্য়। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের দুর্নীতি ততই প্রকাশ্যে আসছে। এনিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি (BJP)। পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। এদিকে, গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও। 

ঠিক কী অভিযোগ

স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামে ১০০ দিনের প্রকল্পের জন্য অনেক টাকা বরাদ্দ হলেও কোনও কাজই করেনি, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। অভিযোগ সেই দুর্নীতি ঢাকতেই লুকিয়ে ফেলা হয় ফলকগুলি। নদীপাড়, সাঁকোর পাশে, বাঁশ বাগান, পরিত্য়ক্ত বাড়ি কিম্বা মহানন্দা নদীতে লুকিয়ে রাখা ফলকগুলিকে তুলে এনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোরও।

রাজনৈতিক চাপানউতোর

অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের অভিযুক্ত তৃণমূল সদস্য়। চাঁচলের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য় জাহাঙ্গির আলম বলেছেন, 'এসব বিরোধীদের চক্রান্ত৷ আমি দেবীগঞ্জের যে উন্নয়ন করেছি, তা ওদের সহ্য হচ্ছে না৷ তাই মিথ্যে অভিযোগ করে পঞ্চায়েত ভোটের আগে আমাকে বদনাম করার চেষ্টা করছে'। পাল্টা উত্তর মালদা সাংগঠিক জেলার বিজেপি যুব মোর্চার সহ সভাপতি অয়ন রায় বলেছেন, 'পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের দুর্নীতি ততই প্রকাশ্যে আসছে ৷ অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গির আলম ১০০ দিনের কাজের বোর্ডগুলোও লুকিয়ে রেখেছিল ৷ গ্রামবাসীরা তা জানতে পেরে বোর্ডগুলি খুঁজে এনে বিক্ষোভ দেখিয়েছেন৷'

যে অভিযোগের পাল্টা চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আফসার আলি বলেছেন, 'পঞ্চায়েত নির্বাচনের আগে এটা বিরোধীদেরই চক্রান্ত ৷ অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতে প্রচুর উন্নয়ন হয়েছে ৷ সেই উন্নয়নকে ধামাচাপা দিতেই তারা এসব চেষ্টা চালাচ্ছে৷ কাজ না হলে পাঁচ বছর ধরে মানুষ কেন চুপ করে বসে ছিল ৷'

আরও পড়ুন- ১১ বছর পর কার্টুনকাণ্ডে অবশেষে অব্যাহতি অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর'

 

সেরা শিরোনাম

Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget