এক্সপ্লোর

Malda Accident:মালদায় টোটো-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত স্কুলশিক্ষক

বাজার করে বাড়ি ফেরার পথে চন্দন পার্ক এলাকায় তাঁদের বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। রাতে তাঁদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়

করুণাময় সিংহ মালদা: বাজার সেরে বাড়ি ফেরার পথে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। আহত হয়েছেন আরো দুইজন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে শনিবার রাতে মালদা জেলার বাগবাড়ি চন্দন পার্ক এলাকায়। মৃত স্কুল শিক্ষকের নাম পুলক মিশ্র। বয়স ৫৪ বছর। আহত হয়েছেন তার শ্যালক অমিত তিওয়ারি। তাঁর বয়স ৩৫ বছর। এছাড়াও আহত হয়েছেন টোটো চালক। আহত দুজনেই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  স্কুলশিক্ষক পুলক মিশ্র ও তার শ্যালক অমিত তেওয়ারি গতকাল রাতে মোথাবাড়ি থানার গীতা মোড় দুর্লভপুর বালুচর এলাকা থেকে বাইকে করে মালদা শহরে এসেছিলেন রাখি বন্ধনের বাজার করতে। বাজার করে বাড়ি ফেরার পথে চন্দন পার্ক এলাকায় তাঁদের বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। রাতে তাঁদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় স্কুল শিক্ষকের। তিনি স্থানীয় মোথাবাড়ি উত্তর লক্ষীপুর স্কুলের শিক্ষক বলে জানা যায়।

উল্লেখ্য, শুক্রবার রাতে বীরভূমে মোটরভ্যানকে পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ে গিয়েছিল একটি ট্র্যাক্টর।এই ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়ে, আহত হন আরও ২ জন। শুক্রবার রাত ১০টা নাগাদ বীরভূমের মুরারইতে এই দুর্ঘটনা ঘটে। মহরমের অনুষ্ঠান শেষে গ্রামে ঢোকার মুখে মোটরভ্যানকে পাশ কাটাতে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায় ট্র্যাক্টর। চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় হতাহতদের  প্রত্যেকেই ২২ থেকে ২৪ বছরের মধ্যে ।   চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়।  তাঁদের মধ্যে দুজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় । অন্য দুই যুবককে মুরারই হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটে মুরারইয়ের পলসার মোড়ে । শুক্রবার রাতে মুরারইয়ের পলসা গ্রামে তারবালা মাঠে মহরম উপলক্ষে লাঠি খেলা হয়।  খেলার  শেষে পলসা গ্রামের ১০-১২জন  যুবক মিলে  ট্রাক্টরে চড়ে   সাউন্ডবক্স দিতে গিয়েছিলেন মুরারই  থানার  রুপনারায়নপুর গ্রামে । ফেরার  সময় পলসা গ্রাম ঢোকার মুখে ট্রাক্টরটি একটি মোটরভ্যানকে  পাশ কাটাতে গিয়ে নয়নজুলিতে পড়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget