এক্সপ্লোর

Malda: মালদা বামনগোলা পঞ্চায়েত সমিতি হাতছাড়া বিজেপির, দখল তৃণমূলের

তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের দাবি, ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে। তবে পালটা নিজেদের বক্তব্য রেখেছে জেলা তৃণমূল নেতৃত্ব।

করুণাময় সিংহ, মালদা: বামন গোলা পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস। সেই এলাকায় আগে বিজেপির পঞ্চায়েত সমিতি ছিল। কিন্তু এবার সেই পঞ্চায়েত সমিতি হাতছাড়া হল বিজেপির। তবে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের দাবি, ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে। তবে পালটা নিজেদের বক্তব্য রেখেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের তরফে থেকে বলা হয়েছে যে বাংলার উন্নয়নে শামিল হতেই বিজেপি সদস্যরা তৃণমূলে যোগদান করেছেন। 

রাজ্যে বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর থেকেই বিজেপিতে ভাঙন ধরেছে। একের পর এক বিজেপি কর্মী, নেতারা তৃণমূলে যোগ দিচ্ছেন। বাংলায় বিজেপির অবস্থা যেন আরও শোচনীয় হচ্ছে। এবার সেই ছবি মালদার বামনগোলায়। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বামনগোলা পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি। ১৮ টি আসনের মধ্যে 10 টি আসন দখল করে বিজেপি আটটি আসন পায় তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতির দখল নেয় বিজেপি। বিধানসভা নির্বাচন পর্ব মিটতেই বিজেপির চারজন সদস্য যোগ দেন তৃণমূলে। ১২ জন সদস্য বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা ডাকেন। অপসারিত হন সভাপতি। গতকাল পঞ্চায়েত সমিতির দখল নেয় তৃণমূল কংগ্রেস। সভাপতি নির্বাচিত করা হয়। বিজেপি থেকে তৃণমূলে যোগদান কারী সদস্যা অনন্যা রায় বলেন, 'বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে ছিলাম তা রাখতে পারছিলাম না। সেই কারণেই  তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।' যদিও জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল এর অভিযোগ অর্থ দিয়ে এবং ভয় দেখিয়ে এই দলবদল করানো হয়েছে। বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের আদিবাসী সেলের রাজ্য কমিটির সদস্য অমল কিস্কু বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন সদস্যরা। বামন গোলা দিয়ে বিজেপির শেষের শুরু। এরপর হবিবপুর পুরাতন মালদার বিভিন্ন পঞ্চায়েতের ক্ষমতা দখল করবে তৃণমূল কংগ্রেস।' 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশের বিরুদ্ধে কাল I.N.D.I.A শিবিরের কর্মসূচি, দিল্লি পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশের বিরুদ্ধে কাল I.N.D.I.A শিবিরের কর্মসূচি, দিল্লি পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?

ভিডিও

Firhad Hakim News: গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার | ABP Ananda
Suvendu Adhikari : 'দিল্লিতে বেবি আর আন্টি দু'জনের ভাব হয়ে গেছে', আক্রমণে মুখ্যমন্ত্রী | ABP Ananda
CPM Protest | বামেদের বুকস্টলে হামলার প্রতিবাদ, কলেজ স্ট্রিট থেকে বামেদের প্রতিবাদ মিছিল
Census 2027: দ্বিতীয় দফায় জনগণনার বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের | ABP Ananda
Koustav Bagchi | Arjun Singh-এর কেন্দ্রে কৌস্তভকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget