এক্সপ্লোর

Gazole News: প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মামলা, ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার অভিযোগকারীর

Malda news: মৃত ধনঞ্জয়ের পরিবারের দাবি, প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানানোরই খেসারত দিতে হল তাঁকে।

করুণাময় সিংহ, মালদা: দুর্নীতির অভিযোগ এনেছিলেন প্রধানের বিরুদ্ধে (Corruption Allegations)। সেই নিয়ে মামলাও চলছিল আদালতে। সেই আবহেই রহস্যমৃত্যু অভিযোগকারী ব্যক্তির।  তাঁর ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়েছে। দুর্নীতির অভিযোগ করাতেই তাঁকে প্রাণ দিয়ে খেসারত দিতে হল বলে মনে করছেন ওই ব্যক্তির পরিবার। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। 

মালদার গাজোলে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার

মালদা (Malda News) জেলার গাজোল (Gazole News) ব্লকের বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোসলা বাড়ি গ্রামের ঘটনা। ৫০ বছর বয়সি ধনঞ্জয় সরকার নামের এক ব্যক্তির ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়েছে। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের একটি আমবাগান থেকে তাঁর ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

মৃত ধনঞ্জয়ের পরিবারের দাবি, প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানানোরই খেসারত দিতে হল তাঁকে। ধনঞ্জয়কে খুন করা হয়েছে বলে দাবি তাঁর পরিবারের লোকজনের। যদিও দুর্নীতিতে অভিযুক্ত গাজোল বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুবোধ সরকার এই ঘটনায় তাঁর কোনও রকম ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন। 

এলাকাবাসীর দাবি, প্রধান সুবোধের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ধনঞ্জয়, তাঁর ভাই এবং আরও বেশ কয়েক জন। তার পর থেকেই প্রধান ধনঞ্জয়কে নানা ভাবে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁরা জানিয়েছেন, বুধবার রাতে, কালীপুজোর মেলায় ধনঞ্জয়ের সঙ্গে ঝামেলা বাধে সুবোধের। তার পরই গভীর রাতে খুনের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: Canning : প্রাণহানির আশঙ্কাপ্রকাশ করেছিলেন তৃণমূল বিধায়ক ! গ্রেফতার মূল অভিযুক্ত

ধনঞ্জয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মেলা থেকে বাড়ি ফেরার সময় আমবাগানে ধনঞ্জয়কে খুন করে দুষ্কৃতীরা। তাঁদের তরফে ইতিমধ্যেই গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যে বা যাঁরা এই এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশকে তাঁদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। 

এ দিকে, ঘটনার তদন্তে নেমে গাজোল থানার আইসি রণবীরকুমার বাগ ঘটনাস্থলে যান। সেখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পুলিশের কাছে প্রধানের দিকেই আঙুল তুলেছেন গ্রামবাসীরা। তার জন্য শুক্রবার বিকেলে সুবোধকে ডেকে পাঠিয়ে থানায় জিজ্ঞাসাবাদও করা হয়। তবে ধনঞ্জয়ের বক্তব্য, "আমি এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছি। ধনঞ্জয় এবং কয়েক জন ১০০ দিনের কাজ নিয়ে আমার নামে কিছু অভিযোগ করেছিলেন। তা নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। কালীপুজোর দু'দিন পর এলাকায় যাত্রাগান, মেলা হচ্ছিল এবং আমাদের মধ্যে সামান্য বচসা হয়েছিল ঠিকই। তবে এই খুনের ঘটনায় আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমিও চাই পুলিশ তদন্ত করুক বিষয়টি। এই ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছেন, তাঁদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।"

তৃণমূল প্রধানকে কাঠগড়ায় তুলছে মৃতের পরিবার, অভিযোগ অস্বীকার প্রধানের

তবে এই ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্ম বলেন, "তৃণমূল সব ক্ষেত্রেই লুঠপাট করে। আর যাঁরা এই লুঠের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাঁদেরকে খুন করা হচ্ছে। আমরা চাই, পুলিশ নিরপেক্ষ ভাবে সঠিক তথ্য তুলে ধরুক। ঘটনার সঙ্গে যুক্ত সকলের গ্রেফতারির দাবি জানাই।" এ নিয়ে রাজ্য তৃণমূলের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "একটি মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। তাতে পুলিশের কাছে নাম এসেছে অনেকেরই। আমরা চাই, পুলিশ তদন্ত করুক। গ্রেফতার করুক দোষীদের।" অপরাধী যে দলেরই হোক, কড়া শাস্তি হওয়া উচিত বলে মত কৃষ্ণেন্দুর।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget