এক্সপ্লোর

Malda School Attack: 'বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয়,' নজর এড়িয়ে কীভাবে পুলিশে খবর? শোনালেন শিক্ষিকা

Gunman attacked School: হাড়হিম করা অভিজ্ঞতা শোনালেন মালদার স্কুলের শিক্ষক।

মালদা: মালদার স্কুলে বন্দুকবাজের হামলা, অল্পে রক্ষা পড়ুয়াদের। সেই সময়কার হাড়হিম করা অভিজ্ঞতা শোনালেন মালদার (Malda) স্কুলের শিক্ষক।

শিক্ষিকা বলেন, 'হাতে আগ্নেয়াস্ত্র নিয়েই ঢুকেছিল বন্দুকবাজ। তখন আমি মাস্টারমশাইকে ইশারায় বললাম ওপরে খবর দিন। আমি বন্দুকবাজকে বললাম ছেলের এরকম হয়েছে, এখানে কেন এসেছেন, প্রশাসনকে জানান। তখন বন্দুকবাজ বলে পুলিশকে ঢুকতে দেবেন না। পুলিশকে খবর দিলে বোমা বাস্ট হবে। বোমা বিস্ফোরণ হবে। মানববোমা আমার কাছে আছে, আমি তো মরবোই কিন্তু এই ক্লাসকে ছাড়ব না। তারপর কথা বলতে বলতে বন্দুকবাজের পাশ কাটিয়ে ওপরে চলে যাই। তিনি আরও বলেন, 'ছাত্রছাত্রীরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেয়, কিছু বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়। ৭১ জন পড়ুয়া কান্নাকাটি শুরু করে দেয়। কিছু বাচ্চা বাথরুমে গিয়েছিল, বন্দুকবাজ বারবার বলছিল বাচ্চাটিকে নিয়ে আসুন। সব বাচ্চারা যখন বুঝতে পেরেছিল। ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ক্লাসের একেবারে কোণায় বসেছিল।  বাথরুমের জন্য বাচ্চাদের নিয়ে যাওয়া হবে ভাবা হয়েছিল। উনি কিন্তু নজর রাখছিলেন। একটু পরেই উনি বলেন আপনাদের একটা বাচ্চা বাথরুমে গিয়েছে, ওকে নিয়ে আসুন।'

কী বলছেন প্রধানশিক্ষক:
স্কুলে নিরাপত্তা বলতে মেনগেট লাগানো থাকে। ছোট গেট খোলা থাকে। অভিভাবকরা আসেন নানা কাজে। তাঁদের তো ঢুকতে দিতেই হয়। ওঁকে দেখে অভিভাবক বলেই মনে হয়েছিল। ওঁর সন্তান স্কুলে পড়ত বা পড়ে বলে জানিয়েছেন স্কুলের প্রধানশিক্ষক।

মালদার ঘটনা ঝাঁপিয়ে পড়ে বন্দুকবাজকে ক্লাস থেকেই আটক করলেন ডিএসপি। ঝাঁপিয়ে পড়ে বন্দুকবাজকে পাকড়াও করেন তিনি। যেভাবে এই কাজটা করেছেন তাতে তিনিই এখন শিক্ষক-পড়ুয়া থেকে অভিভাবক- সবার চোখেই হিরো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসার, মালদার ডিএসপি আজহারউদ্দিন খান জানিয়েছেন এটাই তাঁর কর্তব্য। তিনি বলেন, 'আমরা তো পুলিশ অফিসার। আমাদের এটা ডিউটি ছিল।' কীভাবে এই কাজ করেছেন সেটাও জানিয়েছেন তিনি। ডিএসপি বলেন, "আমাকে আমার এসপি স্যার বললেন এরকম একটা ঘটনা হচ্ছে। আমি তারপর আইসি-কে ফোন করলাম। আইসি কে ফোন করে সেখান থেকে বেরোলাম। আমরা ১০ মিনিট ড্রাইভ করে স্কুলটায় এলাম। এসে জানতে পারলাম ওইখানে এরকটি লোক অলমোস্ট ৭০ খানা বাচ্চাকে হোস্টেজ করে নিয়েছে। পুলিশের লোককে দেখলেই বলছে কেউ ঢুকবে না গুলি মেরে দেব।  আমাদের কোনও উপায় ছিল না। স্কুলের পিছনের দিকে একটা পাঁচিল আছে , সেখানে গিয়ে আমি একটি লোকের কাছ থেকে একটি টি শার্চ, চটি নি। এবং আমার ইউনিফর্মটা খুলে ফেলি। তারপর আমার বেল্টটা খুলি। একজন সিভিলিয়ন হিসাবে স্কুলে ঢুকি। আমার সঙ্গে এসআই দিলীপ হালদারকে নিয়ে ঢুকি। দিলীপ হালদারকে বলি আপনি এখানে থাকেন, আমি মিডিয়াম্যান সেজে যাচ্ছি। আমি মিডিয়াম্যান সেজে যাই, ওখানে দাঁড়িয়ে পড়ি। ও বুঝতে পারেনি আমি ডিএসপি (ডিএনটি) মালদা আছি। মোবাইলটা এমনভাবে সামনে রাখি ওর থেকে দূরে,ও যেন মনে করে ওরও রেকর্ডিং আমি মিডিয়াম্যান হিসাবে করছি। ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি ঠিক করি আমাকে একটা টার্গেট নিতে হবে। এক দুই পা করে ওর ওপর ঝাঁপিয়ে পড়ি। ঝাঁপানোর পর ওকে আমি ক্যাপচার করে নিতে পারি, তারপর পিছনে আমাকে ব্যাকআপ করে। আমি ধরতে পারি। তারপর বাচ্চাদের রেসকিউ করে বের করে দেওয়া হয়।" 

আরও পড়ুন: উত্তপ্ত কালিয়াগঞ্জ, পুর এলাকার ৪টি ওয়ার্ডে জারি ১৪৪ ধারা

সেরা শিরোনাম

West Bengal News Live: নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
Cancer treatment: সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
RG Kar Hospital: ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
Kolkata Accident: অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget