এক্সপ্লোর

Malda News: বাবা হোটেলের কর্মী, মা অঙ্গনওয়াড়ি সহায়িকা, ছোট থেকেই লড়াই, WBCS-এ সফল মালদার রকি

WBCS Exams: মালদার হরিশচন্দ্রপুরের ১ নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাড়িয়াল গ্রামের বাসিন্দা রকি চন্দ্র দাস।

করুণাময় সিংহ, হরিশচন্দ্রপুর: অভাবের সংসারে স্বপ্ন দেখাও মহার্ঘ। কিন্তু মনকে বেঁধে রাখতে পারেন ক'জন! মালদার রকিও পারেননি (Malda News)। দারিদ্র্যকে সঙ্গী করে বড় হলেও, জীবনে বড় মানুষ হওয়ার লক্ষ্য ছিল তাঁর। পরিশ্রম এবং অধ্যাবসায়ের দৌলতে সেই লক্ষ্য়পূরণে সফল হলেন তিনি। WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জয়েন্ট বিডিও হতে চলেছেন। মালদা জেলায় তো বটেই, গোটা বাংলার কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন ওই যুবক। (WBCS Exams)

মালদার হরিশচন্দ্রপুরের ১ নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাড়িয়াল গ্রামের বাসিন্দা রকি চন্দ্র দাস। বয়স ২৬ বছর। বাবা স্থানীয় হোটেলের সামান্য কর্মচারী। মা অঙ্গনওয়াড়ি স্কুলে সহায়িকা হিসেবে কর্মরত। এক ছেলে, এক মেয়েকে নিয়ে বরাবরই অভাবের সংসার তাঁদের। সেই পরিস্থিতিতেই WBCS পরীক্ষয়ায় উত্তীর্ণ হয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করলেন রকি। 

গত ২০ জুলাই WBCS পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতে 'সি' বিভাগে গোটা রাজ্যের মধ্যে ২৯তম স্থান অধিকার করেছেন রকি। তাঁর এই কৃতিত্বে মা-বাবা, আত্মীয়স্বজনরা গর্ব অনুভব করছেন। গোট এলাকায় রকির এই কীর্তি ছড়িয়ে পড়েছে। দরিদ্র ঘরের সন্তান রকির এই সাফল্য়ে খুশি এলাকাবাসীও। কিন্তু এত আনন্দের মধ্যে রয়েছে দীর্ঘশ্বাসের ছোঁয়াও। কী অসম্ভব লড়াই করতে হয়েছে ছেলেকে, তা ভেবে চলেছেন রকির মা-বাবা।

আরও পড়ুন: Tiger and Elephant Projects: দু’বছরে বরাদ্দের অর্ধেক টাকা সুন্দরবনকে, ব্যাঘ্র ও হাতি প্রকল্পের একত্রীকরণে খরচ কমানোই কি লক্ষ্য!বন্যপ্রাণ সংরক্ষণ ঘিরে উদ্বেগ

রকির বাবা পরাণচন্দ্র দাস হোটেলের কর্মচারী। মা অনু দাস অঙ্গনওয়াড়ির সহায়িকা। ছোট থেকেই সংসারে অর্থকষ্ট দেখেছেন রকি। তবে অর্থের অভাব থাকলেও, মেধার অভাব ছিল না রকির। ২০১২ সালে তুলসিহাটা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করেন তিনি। ২০১৪ সালে লেটার মার্কস নিয়ে পাশ করেন উচ্চমাধ্যমিক। এর পর মুর্শিদাবাদের কৃষ্ণনাথ কলেজ থেকে ইংরেজি অনার্সে স্নাতন হন দ্বিতীয় বিভাগে। 

বহরমপুরে একটি মেসে থেকেই WBCS-এর প্রস্তুতি নিতে শুরু করেন রকি।  টাকার অভাবে আলাদা করে কোচিং নিতে পারেননি তিনি। তবে মুর্শিদাবাদের জেলা স্তরের প্রশাসনিক আধিকারিকদের থেকে সাহায্য পান। মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারে দেড় বছর ধরে নিখরচায় পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। সকালে-বিকেলে টিউশনও পড়াতেন, যাতে নিজের খরচটুকু জোগাড় করতে পারেন।  তাতেও প্রথম দু'বার WBCS পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি রকি। তৃতীয় বারে যদিও সসম্মানে উত্তীর্ণ হয়েছেন তিনি।

ছেলের লড়াইয়ের কথা উঠতে তাই দীর্ঘশ্বাস ফেলেন পরাণ। গলায় ধরা পড়ে অপরাধবোধের সুর। সবরকম ভাবে চেষ্টা করলেও, ছেলের জন্য সে ভাবে কিছু করতে পারেননি বলে আক্ষেপ তাঁর। জানান, এক ছেলে, এক মেয়ে। দুই সন্তানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হতো। বন্ধন ব্যাঙ্ক থেকে ঋণও নিতে হয়েছে তাঁদের। পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যেও কাজ করেছেন। কখনও কাজ করেছেন দিনমজুর হিসেবে। বর্তমানে তুলসিহাটায় একটি হোটেলে কাজ করেন।  রকির সাফল্য আজ তাঁদের পরিবারকে আজ অন্ধকার থেকে আলোয় এনে ফেলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget