এক্সপ্লোর

Malda News: অকালে ঝরে গেল প্রাণ, মালদায় স্ত্রীর মৃত্যুতে গ্রেফতার স্বামী

Death News: স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেফতার করা হল স্বামীকে। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত ভাকরী গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে।

করুণাময় সিংহ, মালদা: স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। মালদায় (Malda News) গ্রেফতার করা হয়েছে স্বামী। প্রাথমিকভাবে অনুমান দাম্পত্য কলহ থেকেই এই পরিণতি। ঘটনায় শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার। 

স্ত্রীর খুনে গ্রেফতার স্বামী: স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেফতার করা হল স্বামীকে। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত ভাকরী গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। মৃতার স্বামী নওয়াজ শরীফকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার নাম নাজিদা পারভিন বয়স (২৬)। প্রায় ১০ বছর আগে প্রেম করে বিয়ে হয় গ্রামেরই এক যুবক নওয়াজ শরিফের সঙ্গে। তাঁদের দুই পুত্র সন্তানও রয়েছে। প্রতিবেশীদের দাবি, বিয়ের পর থেকে মাঝে মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত। 

মৃত গৃহবধুর বাবা নুরুল ইসলাম বলেন, "গ্রামেই মেয়ের বিয়ে দিয়েছিলাম। রাত্রে জামাই ও মেয়ে একসঙ্গে আমার বাড়ি থেকে খেয়ে নিজের বাড়িতে গিয়েছিল। তারপর সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। গভীর রাতে শুনতে পেলাম যে মেয়ে মারা গেছে। আমি গিয়ে দেখি গলায় দাগ আছে। জামাই খুন করেছে। কেন কী কারণে এমন করল জামাই বুঝতে পারছি না। দুটো ছোট ছোট ছেলে রয়েছে ওঁদের। প্রতিবেশী শেখ ইসলাম বলেন, "আমার বাড়ি পাশেই ওঁদের বাড়ি। তাই ওদের স্বামী স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া শুনতে পেতাম। আজকেও রাতে ঝগড়া হয়েছিল। আমরা ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আমাকে একজন ডাকে গিয়ে দেখি যে মেয়েটা মারা গেছে, আর গলায় দাগ আছে। তারপর মেয়ের বাড়িতে বিষয়টি জানায়। দেখে তো মনে হচ্ছে গলা টিপে খুন করেছে ওঁর স্বামী।'' ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।

গত মার্চ মাসে ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে মালদায়(Malda News)। আক্রান্ত ওই গৃহবধূ অভিযোগ করেন, কয়েক বছর আগে তাঁর দুই ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকেই তাঁকে ডাইনি অপবাদ দেয় তাঁর পুত্রবধূ। এছাড়াও তাঁর ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝেমধ্যেই কলহ লেগে থাকে। সেই ক্ষেত্রেও তাঁকে ডাইনি অপবাদ দেওয়া হয়। ডাইনি অপবাদে মাঝেমধ্যেই মারধর করা হয় তাঁকে। অভিযোগ, এদিনও তাঁকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছিল তাঁর পুত্রবধূ। লোকজন চলে আসায় প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget