এক্সপ্লোর

SIR Hearing : এবার রাজ্যের মন্ত্রীকে SIR শুনানির নোটিস ! রাজনৈতিক হেনস্থার অভিযোগে ধর্নায় তাজমুল হোসেন

Harischandrapur MLA : বিধায়কের কাছে শুনানির নোটিস যাওয়ায় বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেছে। 

সোমক লাহিড়ি, হরিশ্চন্দ্রপুর : এবার রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে SIR শুনানির নোটিস পাঠাল নির্বাচন কমিশন। মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়কের কাছে শুনানির নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার পর রাজনৈতিক হেনস্থার অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক অফিসের সামনে ধর্নায় বসেন তাজমুল হোসেন। সঙ্গে শামিল হন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। বিধায়কের কাছে শুনানির নোটিস যাওয়ায় বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেছে। 

বিজেপির বিরুদ্ধে হয়রানি-চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন মন্ত্রী। তাঁর অভিযোগ, তাঁকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য নোটিস পাঠানো হয়েছে। তারই প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক অফিসের সামনে ধর্নায় বসেন তাজমুল হোসেন। সেখানকার স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। বিধায়কের আরও অভিযোগ, এর পিছনে রয়েছে বিজেপি। পাল্টা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের নেতৃত্ব এবং আত্মীয়দেরও নোটিস পাঠানো হয়েছে। কিন্তু, তাঁরা কোনও কিছু বলেননি এনিয়ে। সেক্ষেত্রে কোনও কাগজে গরমিল রয়েছে। তাই নোটিস পাঠানো হয়েছে। 

এ প্রসঙ্গে বিধায়ক বলেন, "গতকাল রাতে আমি যখন মোবাইল খুলে দেখতে পেলাম যে আমার নাম হিয়ারিংয়ে এসেছে। এই নোটিস আসার ফলে আমি খুবই ক্ষিপ্ত। ১৯৭৮ সাল থেকে পঞ্চায়েত থেকে দাঁড়িয়ে...২০০৩ সালে নির্বাচিত হলাম। ২০০৬ সালে আমি বিধায়ক নির্বাচনে দাঁড়িয়েছিলাম। নির্বাচন কমিশন সমস্ত ডকুমেন্ট দেখার পরে ভোটে দাঁড়িয়েছিলাম। যদি আমার কোথাও খুঁত থাকত, কোনও ভুল থাকত...তাহলে আমি দাঁড়াতে পারতাম না। তা সত্ত্বেও আমাকে এখানে শুনানি করতে হচ্ছে। চারবার প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছি এবং তিনবারের বিধায়ক। তা সত্ত্বেও আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে আমাদের সাধারণ মানুষের কী অবস্থা হচ্ছে।" বিধায়ক জানিয়েছেন, ২০০২ সালের তালিকায় তাঁর বাবার নাম ছিল দিদার বক্স। সেটাই আসল নাম। কিন্তু, পরবর্তী সময়ে দেখা যায়, তাঁর বাবার নাম হয়ে যায় দিদার হোসেন। তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন নামটা সঠিক করে দেওয়ার জন্য। কিন্তু, তারা গা করেনি বলে অভিযোগ তাঁর। এরপর তিনি বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন। তাঁর পাসপোর্ট রয়েছে। অন্যান্য কাগজপত্র রয়েছে। তাঁকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই এই নোটিস পাঠানো হয়েছে বলে বিধায়কের অভিযোগ।

SIR-শুনানিতে ডাক পেয়েছেন আইআসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। আগামী ২৭ জানুয়ারি ডাকা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। জাঙ্গিপাড়া BDO অফিসে শুনানিতে ডাকা হয়েছে বিধায়ককে। নির্বাচন কমিশন সূত্রে খবর, তথ্যে অসঙ্গতি আছে । এখন নৌশাদ কী করেন, সেটাই দেখার।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল ...
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget