এক্সপ্লোর

Malda News: ওয়ার্ডের ভিতরে চড়ছে ছাগল, বিড়াল; মালদার হাসপাতালের পরিস্থিতিতে বিতর্ক

Malda News: হাসপাতালের করিডরে বসে রয়েছে ছাগল। তার পাশ দিয়েই যাতায়াত করছেন রোগী ও তাঁদের আত্মীয় পরিজনরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের।

অভিজিৎ চৌধুরী, মালদা: আগাছায় ভর্তি গোটা হাসপাতাল। ওয়ার্ডের ভিতরে চড়ছে ছাগল, বিড়াল। বেহাল দশা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের। রোগীদের অভিযোগ, হাসপাতালে নেই পানীয় জল, এমনকী পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধও। 

হাসপাতালের করিডরে বসে রয়েছে ছাগল। তার পাশ দিয়েই যাতায়াত করছেন রোগী ও তাঁদের আত্মীয় পরিজনরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের। তার মধ্যেই কোনও রকমে চিকিৎসা করাচ্ছেন শয়ে শয়ে মানুষ। হাসপাতালের চারিদিকে ছড়িয়ে আবর্জনা। দুর্গন্ধে টেকা দায়। শৌচালয়ের অবস্থা দেখলে বমি পায়। সেখানেও কোনও জলের ব্যবস্থা নেই বলে অভিযোগ রোগী ও তাঁর পরিজনদের। পানীয় জল থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ, বিছানার চাদর, রোগীরা কিছুই পাচ্ছেন না বলে অভিযোগ। বেশিরভাগ শয্যার গদি ছেঁড়া, নোংরা। মহিলা এবং পুরুষ রোগীদের জন্য কোনও আলাদা বিভাগও নেই বলে অভিযোগ। 

রোগীর আত্মীয় তনুজা বিবি বলেন, "হাসপাতাল খুব নোংরা। হাসপাতালের কোনও পরিষেবা ভাল নয়। শয্যা পরিষ্কার নয়, কোনও বালিশ নেই, কভার নেই। এই হাসপাতালে থাকলে অসুখ আরও বাড়বে। এক বেডে মেয়ে, এক বেডে ছেলে, কোনও গার্ড থাকে না।'' আরেক রোগী মাজারুল হক বলেন, "দুর্গন্ধে থাকা যাচ্ছে না। পরিষ্কার করে না, দেখতেই পারছেন কত আবর্জনা আছে। বেড়াল আসছে, ছাগল আসছে, সবই আসছে, বাথরুমে গন্ধতে যাওয়া যাচ্ছে না। এটা (মানুষের) হাসপাতাল মনে হচ্ছে না, পশুদেরই মনে হচ্ছে।'' 

হাসপাতালের বাইরের অবস্থা ভিতরের থেকেও খারাপ। গোটা হাসপাতাল চত্বর আগাছায় মোড়া। চারিদিকে ছড়িয়ে আবর্জনা। ভর্তি মশা, মাছি। রোগ সারাতে এসে আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা ভুগছেন রোগীরা। এই হাসপাতালের উপর হরিশ্চন্দ্রপুর ১ এবং ২ নম্বর ব্লকের কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল। স্থানীয়দের দাবি, প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসার জন্য আসেন। এত রোগীর চাপ থাকলেও হাসপাতালে মাত্র ৬৫টা শয্যা রয়েছে। যারফলে রোগীদের ভর্তি হতেও সমস্যা তৈরি হয়। হরিশচন্দ্রপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডল বলেন, "৩০০ জন রোগীকে সার্ভিস দিতে হচ্ছে, তার সঙ্গে আরও ২০০ জন রোগীর আত্মীয়। মোট ৫০০ জন লোকের সার্ভিস দিতে হচ্ছে। স্বাভাবিকভাবে অতিরিক্ত লোড একটা বড় কারণ। আবর্জনা সিডিউল মতো, যেমন যেমন সিডিউল থাকে সেই মতো পরিষ্কার করা হয়। বর্ষাকাল, এই সময়ে গাছপালা, আবর্জনা একটু বেশি বাড়ে, আমরা দেখে নিচ্ছি পরিষ্কার করে দেব।''



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget