এক্সপ্লোর

Malda News: কালিয়াচক থেকে উদ্ধার কিশোরীর মৃতদেহ, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু

এর মধ্যেই কালিয়াগঞ্জ থেকে প্রায় ১০০ কিমি দূরে, মালদার কালিয়াচকের উজিরপুরে,কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।

করুণাময় সিংহ, কালিয়াচক: কালিয়াচকে উদ্ধার মালদার (Malda) কিশোরীর মৃতদেহ। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায়, এখনও কেউ গ্রেফতার হয়নি। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)।

কিশোরীর মৃতদেহ উদ্ধার: ১৬ বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগে, কার্যত জ্বলছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা।থানায় আগুন। ইটবৃষ্টি,পাল্টা, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ব্যবহারে, মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় থানা চত্বর। আর, এর মধ্যেই কালিয়াগঞ্জ থেকে প্রায় ১০০ কিমি দূরে, মালদার কালিয়াচকের উজিরপুরে,কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে চাষের জমিতে নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর, পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

মৃত ছাত্রীর বাড়ি মালদা থানা এলাকায়।পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে দাবি, সোমবার নাবালিকা ছাত্রীকে ফোন করে কেউ ডেকে পাঠায়।বাবা-মাকে লুকিয়ে বিকালে সে বাড়ি থেকে বের হয়। রাতের দিকে বাড়িতে ফোন করে বলে, সে কালিয়াচকে এসেছে। সকালে ফিরবে।কালিয়াচকে তাঁর আত্মীয়ের বাড়ি রয়েছে। পরিবার ভেবেছিল, সে আত্মীয়ের বাড়িতে গেছে। এরপর, মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর পায় পরিবার। ঘটনাস্থল থেকে উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান হয়েছে। এদিন, মর্গের মধ্যেই বিজেপি এবং সিপিএমের মহিলা সংগঠন মহিলা সমিতির সদস্যদের বচসা ও ধাক্কাধাক্কি হয়।                            

কালিয়াগঞ্জে নাবালিকার মৃতদেহ নিয়ে যাওয়ার ছবি রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। সেই প্রসঙ্গ মনে করিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো ট্যুইট করে বলেন,আজ আবার পশ্চিমবঙ্গের মালদহের কালিয়াচকে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, যাকে আবার অপমানজনক ভাবে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মেয়েদের রক্ষা করতে অক্ষম, তা প্রমাণিত হচ্ছে। এমনকী তাদের মৃতদেহর মর্যাদাও রক্ষা করতে পারছে না। মালদার ঘটনায়, পুলিশ সুপারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার মোবাইল ফোনের খোঁজ করা হচ্ছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।

আরও পড়ুন: Weather Update: দহনজ্বালা থেকে নেই নিস্তার, কাল থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget