এক্সপ্লোর

Malda News: পুলিশের তৎপরতায় মালদায় ডাকাতির ছক বানচাল, গ্রেফতার ৪

Malda News Update: কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) একটি মদের দোকানে ডাকাতি হয়।ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। ফের ডাকাতির ছক। কিন্তু এবার পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল হল।

অভিজিৎ চৌধুরী, মালদা: বড়সড় ডাকাতির (Dacoity) ছক বানচাল করল মালদা (Malda) হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Harishchandrapur Police Station)। গোপন সূত্রে পেয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকে হরিশ্চন্দ্রপুর এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। কিন্তু অবশেষে পুলিশের তৎপরতায় বানচাল হয় সেই ছক। ধৃতদের নাম পলাশ দাস (২৪), বিকাশ সিংহ(২৮), ছোটন নাগ(৩০), শেখ ইউসুফ(২৪)।

কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) একটি মদের দোকানে ডাকাতি হয়। সেই ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। তারপরে আবার ডাকাতির ছক। কিন্তু এবার পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল হল। ধৃতদের কাছ থেকে লোহার রড ধারালো ছুরি সহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযুক্তদের নামে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের প্রকৃত উদ্দেশ্য বা পরিকল্পনা কী ছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনিতেও বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরে অপরাধমূলক কাজকর্ম দিনের পর দিন বাড়ছে। পুলিশ যথেষ্ট তৎপর থাকলেও সব ক্ষেত্রে অপরাধীদের আটকানো সম্ভব হচ্ছে না। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন, "পুলিশ সমগ্র ঘটনার তদন্ত করছে। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।" এক্ষেত্রে পুলিশি তৎপরতায় আটকে গেল ডাকাতির ছক। কিন্তু তারপরও নিরাপত্তার অভাব বোধ করছে এলাকাবাসী। কারণ দিনদিন এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা এবং দৌরাত্ম্য বাড়ছে।

এদিকে মালদার মানিকচকে সিভিক ভলান্টিয়ারের মায়ের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। কুপিয়ে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম বেবি বিবি। তাঁর স্বামী ভিনরাজ্যে কর্মরত। ছেলে রফিকুল ইসলাম মানিকচক থানার সিভিক ভলান্টিয়ার। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বাড়িতে একাই ছিলেন ৬২ বছরের ওই মহিলা। আজ সকালে ডিউটি সেরে ফেরার পর, ঘরের মধ্যে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই সিভিক ভলান্টিয়ার। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে এলাকায় চুরি হচ্ছে। দুষ্কৃতীদের চিনে ফেলাতেই খুন বলে প্রতিবেশীদের অনুমান। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। 

আরও পড়ুন: Purba Medinipur News: নির্দল প্রার্থী হিসেবে ভোটে নামতে অনড়, দুই নেতাকে বহিষ্কার তৃণমূলের

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget