এক্সপ্লোর

Purba Medinipur News: নির্দল প্রার্থী হিসেবে ভোটে নামতে অনড়, দুই নেতাকে বহিষ্কার তৃণমূলের

Purba Medinipur News: দল চরম ব্যবস্থা নিলেও, নিজেদের অবস্থানে অনড় নির্দল প্রার্থীরা। হুগলির ভদ্রেশ্বরেই নিহত তৃণমূল নেতার ছবি নিয়ে ভোটের প্রচারে নামেন নির্দল প্রার্থী।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: বার্তা দিয়েছিলেন খোদ দলনেত্রী (Mamata Banerjee)। তার পরেও নির্দেশ কানে তোলেননি। নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নামার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। তার জেরে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল (TMC)।

আসন্ন পরসভা নির্বাচনে (WB Municipal Election 2022) সেখানে ৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছিলেন বৈদ্যনাথ পাত্র। ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হন শাহজাহান মল্লিক ওরফে তাহের। তাঁদের দু’জনকেই বহিষ্কার করা হল। এগরার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুরে জেলা তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণকুমার মাইতি সাংবাদিক বৈঠক করে তার ঘোষণা করলেন।

পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘিরে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে তৃণমূলে। দলের কাছ থেকে টিকিট না পেয়ে বহু নেতা নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই নিয়ে দলের তরফে বার বার সতর্ক করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এ নিয়ে সকলকে সতর্ক করেন।

আরও পড়ুন: West Bengal News Live: হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড়, উত্তর ২৪ পরগনায় বহিষ্কার করল তৃণমূল

কিন্তু তার পরেও নির্দল হিসেবে ভোটে নাম লেখানোর রীতিতে ছেদ পড়েনি। এমন পরিস্থিতিতে বিগত কয়েক দিনে একাধিক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। আরামবাগ পুরসভার চার এবং এগরার দুই নির্দল প্রার্থীকে বহিষ্কার করেছে তৃণমূল। ডানকুনিতেও এক গোঁজ প্রার্থীক বহিষ্কার করা হয়েছে।

তবে দল চরম ব্যবস্থা নিলেও, নিজেদের অবস্থানে অনড় নির্দল প্রার্থীরা। হুগলির ভদ্রেশ্বরেই নিহত তৃণমূল নেতার ছবি নিয়ে ভোটের প্রচারে নামেন নির্দল প্রার্থী।আর তাঁর সমর্থনে ময়দানে নেমেছেন তৃণমূল কর্মীদেরই একাংশ। গোঁজ প্রার্থী সরাতে যখন বহিষ্কারের কড়া পথে হাঁটছে তৃণমূল নেতৃত্ব, তখন এই ছবি ধরা পড়েছে ভদ্রেশ্বর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Govt Employee: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
Cyclone News: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget