এক্সপ্লোর

Malda News: ব্যবসায়িক লেনদেনে প্রতারণা অভিযোগ, মালদায় গ্রেফতার বাবা-ছেলে

Malda Police: মাদক-যোগের অভিযোগে রবিবার মালদার গাজোলের মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল CID। তাঁর বাড়িতে মিলেছিল ১ কোটি ৩৯ লক্ষ টাকার, পাহাড়।

করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা: ব্যবসায়িক লেনদেনে আর্থিক প্রতারণার অভিযোগ। মালদায় (Malda News) গ্রেফতার ব্যবসায়ী ও তাঁর ছেলে (Father and Son Arrested)। কলকাতা পুলিশের একটি দল আজ মালদার অভিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে ব্যবসায়ী ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়।

মালদায় গ্রেফতার ব্যবসায়ী ও তাঁর ছেলে

মাদক-যোগের অভিযোগে রবিবার মালদার গাজোলের মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল CID। তাঁর বাড়িতে মিলেছিল ১ কোটি ৩৯ লক্ষ টাকার, পাহাড়। এ বার এবার আৰ্থিক প্রতারণার অভিযোগে মালদার এক হোটেল ব্যবসায়ী ও তাঁর ছেলেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায়, মালদার অভিরামপুর এলাকায় নিরঞ্জন আগরওয়াল নামে এক হোটেল ও রাইস মিল ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশের একটি দল। চার ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর বাড়িতে চলে তল্লাশি। চলে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন: একের পর এক বাইক চুরি, তদন্তে নেমে ডানকুনি থানার পুলিশের জালে ৪

এরপর ওই ব্যবসায়ী এবং তাঁর ছেলেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। মালদা আদালত থেকে অভিযুক্ত ব্যবসায়ী ও তাঁর ছেলেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতায় রওনা দেয় পুলিশ।

বাইক চুরির তদন্তে ডানকুনিতে পুলিশের জালে চার

অন্য দিকে, ডানকুনি থানা এলাকায় বেশ কিছুদিন ধরেই বাইক চুরির ঘটনা ঘটছিল। দিল্লি রোড, বা দুর্গাপুর রোডে রাস্তার ধারে রাখা বাইকগুলিই বেশি চুরি হচ্ছিল। স্থানীয়  থানায় বেশ অনেকগুলি বাইক চুরির অভিযোগও জমা পড়ে।  তদন্তে নেমে পুলিশ হাওড়া ডোমজুড় এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে তাদের থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া দশটি বাইক। তাদের সাতদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ।

মাসখানেক আগে মোটরবাইক চুরি চক্রে একাধিক গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। উদ্ধার হয় একাধিক বাইক। মোট পাঁচদিনে ৬টি চোরাই বাইক উদ্ধার হয়। ধৃতের সংখ্যা বেড়ে ২। ২৩ জুন, লেকটাউনের জয়া সিনেমা হলের সামনে একটি বাইক চুরি যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইক চুরি চক্রের তিন পাণ্ডাকে চিহ্নিত করে পুলিশ। ১ জুলাই সৌরভ ঘোষ ও তারপর অভিজিৎ কাহার নামে চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করা হয়। বাইক চুরি করে ভিনরাজ্যে পাচার করা হত বলে পুলিশের দাবি। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget