এক্সপ্লোর

Malda News: চাষে লাভ খুঁজতে গিয়ে বেরোল উপায়, গাছভর্তি কমলালেবু ফলিয়ে নজির মালদার কৃষকের

Orange Farming: চিরাচরিত পদ্ধতিতে, বাংলার ফসল চাষের যে চিরাচরিত প্রক্রিয়া চলে আসছে, তাতে লাভ হচ্ছে না অনেক দিন ধরেই।

অভিজিৎ চৌধুরী, মালদা: চাষবাসে তেমন লাভ নেই বলে রব উঠছে বহু দিন থেকেই। শুধু রব ওঠাই নয়, বাস্তবিকই  চাষবাসের পরিস্থিতি তেমন ভাল নয়। মূল্যবৃদ্ধির জেরে চাষের সরঞ্জামন কিনতে নাভিশ্বাস উঠলেও, ফসল বিক্রি করতে গিয়ে ন্যায্য দাম পান না কৃষকরা। পড়ে থেকে ফসল নষ্ট হয়ে যাওয়ার নজিরও রয়েছে। তাই প্রথাগত চাষে আর যে তেমন লাভ নেই, তা বুঝে গিয়েছেন কৃষকরা। তাই বিকল্প চাষের দিকে ঝুঁকতে শুরু করেছেন অনেকে। মালদায় কমলালেবু চাষের যে হিড়িক দেখা দিয়েছে, তা এই বিকল্প উপায়ের মধ্যেই পড়ে। (Malda News)

চিরাচরিত পদ্ধতিতে, বাংলার ফসল চাষের যে চিরাচরিত প্রক্রিয়া চলে আসছে, তাতে লাভ হচ্ছে না অনেক দিন ধরেই। তাই বিকল্প উপায়ের সন্ধানে অনেক দিন ধরেই হন্যে হয়ে ঘুরছিলেন কৃষকরা। এর আগে, বাদাম, আনারস এমনকি আরবের খেজুরও চাষ করতে দেখা গিয়েছে তাঁদের। এবার সেই তালিকায় জায়গা করে নিল কমলালেবু। খাপছাড়া ভাবে ইতিউতি গাছ পুঁতে দেখছেন অনেকে। অনেকে আবার জমিতেই চাষ করে দেখছেন। (Orange Farming)

পুরাতন মালদার দীপক রাজবংশী এমনই এক কৃষক। প্রথাগত ফসল চাষ থেকে সরে বিকল্প উপায় খুঁজছিলেন তিনি, আর তাতেই কমলালেবু চাষের কথা মাথায় আসে তাঁর। বেশ কিছু দিন ভাবনা-চিন্তার পর মহিষবাথানী অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা দীপক শেষ পর্যন্ত কাজে নেমেই পড়েন। নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলালেবু চাষ করেন দীপক। দিব্যি তাতে ফসল ফলতেও শুরু করে দিয়েছে। আপাতত পরীক্ষা নিরীক্ষাই চালিয়ে যাচ্ছেন দীপক। তবে শীঘ্রই মালদার বাজারে নিজের ফলানো কমলালেবু বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: রইলেন শুভেন্দু-দিলীপ-সুকান্ত, নেই নিশীথ-শান্তনু, লোকসভায় ৩৫ আসনের লক্ষ্যে কমিটি শাহ-নাড্ডার

পুরাতন মালদার মাটির কিছুটা শক্ত প্রকৃতির, একই সঙ্গে পাথুরেও। পাহাড়ের মাটির সঙ্গে পুরাতন মালদার মাটির মধ্যে সাদৃস্য় রয়েছে বেশ। কয়েক বছর আগেই তাই কমলালেবু চাষ করার কথা মাথায় আসে দীপকের। পরীক্ষামূলক ভাবে নিজের বাড়িলাগোয়া ১০ কাঠা জমিতে মতো কমলালেবু চাষ করতে উদ্যোগী হন।  আজ থেকে চার বছর আগে নদিয়ার রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন  ১০টি ভুটানের কমলালেবুর গাছ।

জমনিতে চারাগাছ বসিয়ে কাজে নেমে পড়েন দীপক। গাছের পরিচর্যা করতেন নিজের হাতেই। ১০টির মধ্যে একটি চারাগাছ পরবর্তীতে মারা যায়। তবে দীপকের হাতের যত্নে বাকি ন'য়টি গাছ শুধু বেঁচেই যায় না, হৃষ্টপুষ্টও হয়ে ওঠে।  সুস্থ-সবল ভাবে বেড়ে ওঠে গাছগুলি।  বর্তমানে এক একটি গাছের উচ্চতা  সাত ফুটের বেশি।  এবার প্রায় দেড় কুইন্টাল কমলালেবু ফলেছে ওই ন'টি গাছে। দার্জিলিংয়ের কমলালেবুর থেকে আকারে ছোট হলেও, স্বাদে কিন্তু মিষ্টি।  তবে ফলের আকার মনের মতো হয়বি দীপকের। তাই এবারে যে ফসল ফলিয়েছেন, সেটিকে বাজারে পাঠানোর কথা ভাবছেন না তিনি। আরও খানিকটা সময় নিয়ে, একেবারে নিখুঁত আকারের কমলালেবুই বিক্রির কথা ভাবছেন বরং।

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget