এক্সপ্লোর

Malda News : সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান

Scam News : পুকুর খনন, সোন্দর্যায়ন, রাস্তা নির্মাণ সহ কেন্দ্রের একাধিক প্রকল্প থেকে মোটা অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে।

করুণাময় সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, মালদা : সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ (Scam Allegation)। দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। গ্রেফতার করা হয়েছে মালদার (Malda) বৈরগাছি পঞ্চায়েতের ২ কর্মীকেও। ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ৩ জনকেই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (Court)। 

সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা 'আত্মসাৎ' করে জালে মালদায় গ্রেফতার করা হল তৃণমূলের প্রাক্তন প্রধান ও পঞ্চায়েতের ২ কর্মীকে। রাজ্যের দুর্নীতিদমন শাখার (Anti Corruption Wing) হাতে গ্রেফতার মালদার গাজোলের বৈরাগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুবোধ সরকার। এই পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্টান্ট সৌভেন রায় ও পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অপূর্ব গড়াই।

বৃহস্পতিবার গাজোলে হানা দেন দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। সেখান থেকেই গ্রেফতার (Arrest) করা হয় তাঁদের। পুকুর খনন, সোন্দর্যায়ন, রাস্তা নির্মাণ সহ কেন্দ্রের একাধিক প্রকল্প থেকে মোটা অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে। হাজার বা লাখের লিমিট ছাড়িয়ে এই ৩ জনের দুর্নীতির মিটার ছুঁয়েছে কোটিতে। প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই ৩ জনের বিরুদ্ধে।

২ বছরে ৩৪ টি প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের ২ কর্মী। ২০১৮ সালে বৈরাগাছি ২ নম্বর পঞ্চায়েতে বিজেপির টিকিটে জয়লাভ করেন সুবোধ সরকার। বোর্ড গঠনের আগে দলবদল করে তৃণমূলে (TMC) যোগ দেন। পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন তিনি। যদিও এবারের পঞ্চায়েত ভোটে তাঁকে টিকিট দেয়নি দল।

গত বছর ২৭শে অক্টোবর গাজোলে আমবাগান থেকে দেহ উদ্ধার হয় বিজেপি (BJP) নেতা ধনঞ্জয় সরকারের। নিহত বিজেপি কর্মীর পরিবারের তরফে দাবি করা হয় , তৃণমূল নেতা ও বৈরাগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, সুবোধ সরকারের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি কর্মী ধনঞ্জয়। আদালতে মামলাও করেন তিনি। মামলা বিচারাধীন থাকাকালীনই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মামলাকারী বিজেপি কর্মী ধনঞ্জয় সরকারের।

তৎকালীন পঞ্চায়েত প্রধান সুবোধ সরকারের নামে খুনের অভিযোগও দায়ের করে পরিবার। এবার, দুর্নীতিদমন শাখার জালে অভিযুক্ত এই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান (Panchayat Pradhan)।

আরও পড়ুন- ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী ! শিক্ষকের অভাবে ভুগছে বাঁকুড়ার স্কুল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?
News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget