এক্সপ্লোর

Malda: বিজেপি করায় ত্রাণের ত্রিপল না দেওয়ার অভিযোগ মানিকচকের তৃণমূল নেতার বিরুদ্ধে, বিতর্ক

বিডিওর কাছে নালিশ জানিয়েও কাজ হয়নি বলে দাবি গেরুয়া শিবিরের

করণাময় সিংহ,মানিকচক: বিজেপি করায় ত্রিপল না দেওয়ার অভিযোগ উঠল মালদার মানিকচকের তৃণমূল নেতার বিরুদ্ধে। বিডিওর কাছে নালিশ জানিয়েও কাজ হয়নি বলে দাবি গেরুয়া শিবিরের। তৃণমূলের পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশে এমন অভিযোগ করা হচ্ছে।

সরকার সবার। অথচ ত্রাণের সামগ্রী নিয়েই ‘আমরা-ওরার’ অভিযোগ উঠল মালদার মানিকচকে।  কোনও পঞ্চায়েত বা সরকারি অফিস নয়, ত্রিপল দেওয়া হয়েছে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে। আর এখানেই বিতর্কের সূত্রপাত।.

বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের বাদ দিয়ে, তৃণমূল কর্মীদের ত্রিপল দেওয়া হচ্ছে। উঠেছে চুরির মতো চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা বরুণ মণ্ডল বলেন, নিখিলচন্দ্র মণ্ডল চুরি করে ত্রিপল এনে বেছে বেছে লোকেদের বিতরণ করা হচ্ছে, চুরি করে কেন দেওয়া হচ্ছে, কিছু লোককে বলা হচ্ছে তুমি বিজেপ কর তোমার হবে না

মানিকচকের তৃণমূল কর্মী অজয় মণ্ডল বলেন, বাড়ি থেকে স্টক করে দিচ্ছি, সরকারি জিনিস কোথাও তো রাখতে হবে, বাড়ি থেকে পাবলিককে দিচ্ছি। 

জেলা তৃণমূল নেতৃত্বেরও দাবি, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। সব দুর্গতকে দেওয়া হয়েছে ত্রিপল। মালদা তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভময় বসু বলেন, বিজেপি আর সিপিএম মিলে গন্ডগোল করছে, কোনও ইস্যু নেই তাই এই নিয়ে বলছেন, আমাদের নেতা ত্রাণ বিলি করছেন, ওই সদস্য বিকেলে পেয়ে রাতে বণ্টন করেন।

কয়েক দিন আগের বৃষ্টিতে মানিকচকের হাড্ডাটোলায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ত্রিপল না পাওয়ায় বেশ কিছু পরিবার পড়েছে সমস্যায়।

এদিকে, মালদার চাঁচোলে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নেওয়ার লাইনে বিশৃঙ্খলা। সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প। মঙ্গলবারও এই ক্যাম্পগুলিতে ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম তোলার ভিড়।  

চাঁচোলের সিদ্ধেশরী ইনস্টিটিউশন আজ সকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলা ও জমা দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে।  পুলিশের সামনেই চলে ধাক্কাধাক্কি। লাইনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় নামাতে হয় বাড়তি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget