এক্সপ্লোর

DA Agitation: DA আন্দোলনকারীদের চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা, বাড়ল বিতর্ক

Malda DA: এবার DA আন্দোলনকারীদের চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন, মালদার জেলা তৃণমূল সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সী।

করুণাময় সিংহ এবং অনির্বাণ বিশ্বাস, কলকাতা: যে চোখ দিয়ে কর্মচারীদের ভয় দেখাচ্ছেন, সেই চোখগুলো তুলে নেব। DA আন্দোলনকারীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন, মালদার তৃণমূল সভাপতি ও মালতিপুরের বিধায়ক আবদুল রহিম বক্সী। তৃণমূলের গোটাটাই তো চুরি দুর্নীতিতে যুক্ত, কটাক্ষ বামেদের। তৃণমূলকে রাজ্য থেকে উপড়ে ফেলবে মানুষ। আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপিও।

বকেয়া DA-এর দাবিতে ২ মাসের উপর আন্দোলন চালিয়ে যাচ্ছেন, রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সোমবার ৬৭ দিনে পড়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। এদের উদ্দেশেই কখনও, চোর-ডাকাত, তো কখনও চিরকুটে চাকরি পাওয়ার অভিযোগ। কখনও সরাসরি CPM'র লোক বলে, কটাক্ষ উড়ে এসেছে তৃণমূলের দিক থেকে। ফাইল খুঁজে বের করা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

এবার DA আন্দোলনকারীদের চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন, মালদার জেলা তৃণমূল সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সী। তিনি বলেন, 'যারা সরকারি কর্মচারীর নাম করে, যুক্ত মঞ্চের নাম করে, আমাদের সরকারি কর্মচারীদের চোর বলার চেষ্টা করছে। যে চোখ দিয়ে, কর্মচারীদের ভয় দেখাচ্ছেন সেই চোখগুলো তুলে নেব।' 

তৃণমূল নেতার এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন আন্দোলনকারীরাও। সংগ্রামী যৌথ মঞ্চ প্রতিনিধি কিঙ্কর অধিকারী বলেন, 'মুখ্যমন্ত্রী যে ভাষায় চোর ডাকাত চিরকুটে চাকরি বলে আক্রমণ করেছেন, তার নিচুতলার বা অন্যান্য লোকেরা একই ভাষায় তার থেকেও খারাপ ভাষায় আক্রমণ করবে এটাই স্বাভাবিক। আমরা সরকারি কর্মচারীরা শিক্ষকরা এমন কোন ভাষা ব্যবহার করি না যেটা খারাপ।' 

সোমবার মালদায় তৃণমূলের সংগঠন- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানের মঞ্চ থেকে, DA-এর আন্দোলনকারীদের নিশানা করেছেন মালদার তৃণমূল সভাপতি। নিশানায় ছিল বিরোধী দলগুলিও। 

আরও পড়ুন, পুলিশকে লক্ষ্য করে ইট, বোমা! রাতের রিষড়ায় তুমুল অশান্তি, থমথমে এলাকা

তৃণমূল কংগ্রেস, মালদার তৃণমূল কংগ্রেস বিধায়ক ও জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী বলেন, 'কারা কোথায় বড় মিছিল করে নিল, সেটা দেখে আমরা হতাশ হয়ে গেলাম। ক'জন লোক গিয়ে, তাঁরা সেখানে কিছু সওয়াল করে নিল। আমরা ভয় পেয়ে গেলাম, সেটা নয়। সরকারি কর্মচারীদের একটা নিজস্বতা আছে, সরকার থাক বা না থাক, সরকারি কর্মচারীদের একটি নিজস্বতা আছে।' 

সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দীপল বিশ্বাস বলেন, 'আমরা কাউকে হুমকি দিইনি। আপনারা দেখাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মঞ্চ বেঁধে, কার্যত সেখান থেকেই বিরোধী মঞ্চ বানিয়ে ছিলেন। আমরা এই ধরনের কোন মন্তব্য করব না, যেটা রাজনৈতিক। প্রয়োজন হলে আমরা আইনের দ্বারস্থ হব।' 

মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, 'সরকারি কর্মচারীরা নিজেদের দাবি নিয়ে প্রতিবাদ করছেন, এটা অধিকার। সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য যে হুমকি দিচ্ছে, সেই অধিকার কে দিল। তিনি যে চোখ উপড়ে ফেলার হুমকি দিচ্ছে, তৃণমূলকে রাজ্য থেকে উপড়ে ফেলবে মানুষ।' 

মালদার সিপিএম-এর জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, 'এসব কথা বললে তো মামলা হওয়া উচিত। দল পাল্টে তৃণমূল করছেন, আসলে বাজার গরম করতে চাইছেন, অতীতে দেখেছি জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কর্মচারীদের বলতেন আমার সহকারীবৃন্দ, এই সংস্কৃতি তখন ছিল, এখন পাল্টে যাচ্ছে। আসলে তৃণমূল গোটাটাই চুরি-দুর্নীতিতে ভরে গেছে।' 

সব মিলিয়ে বকেয়া DA নিয়ে রাজনীতির লড়াই থামছে না।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget