এক্সপ্লোর

Rishra Violence: পুলিশকে লক্ষ্য করে ইট, বোমা! রাতের রিষড়ায় তুমুল অশান্তি, থমথমে এলাকা

Hooghly Rishra: রেল লাইনে নেমে কার্যত তাণ্ডব চলে। রেলগেটের সামনে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।

রিষড়া: রাত নামতেই নতুন করে অশান্ত হয়ে উঠল হুগলির (Hooghly) রিষড়া (Rishra)। ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি, ব্যাপক বোমাবাজির (Bombing) অভিযোগ। পুলিশকে (Police) লক্ষ্য করেও উড়ে আসে একের পর এক ইট, পাথরের টুকরো। রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় তুমুল অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। 

রেল লাইনে নেমে কার্যত তাণ্ডব চলে। রেলগেটের সামনে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। অশান্তির জেরে রেল গেট বন্ধ করতে না পারায় রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে কার্যত স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লা ও লোকাল ট্রেন। দুর্ভোগে পড়েন শয়ে শয়ে মানুষ। হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা পর হাওড়া স্টেশন থেকে ছাড়ে ট্রেন। 


অশান্তির ঘটনায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার ব্যর্থ, শান্তি ফেরাতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, ট্যুইটে খোঁচা শুভেন্দু অধিকারীর। দেশের নিয়ন্ত্রণ হারিয়েছেন নরেন্দ্র মোদি, পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল।                                                                                      

আরও পড়ুন, গায়ে কাপড় ছিল না, পরে জড়িয়ে দেওয়া হয় উর্দি! শীতলকুচিতে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুতে ফের কাঠগড়ায় BSF

এদিকে, সোমবার রিষড়া যাওয়ার পথে, সুকান্ত মজুমদারকে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে আজ দফায় দফায় উত্তেজনা ছড়াল কোন্নগরে। গত কালকের ঘটনার প্রসঙ্গে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। হাওড়ার শিবপুরের পর, হুগলির রিষড়ার অশান্তি নিয়েও তৃণমূল-বিজেপির মধ্য়ে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় ট্য়ুইটে অভিযোগ করেছেন, বিজেপিই বাইরে থেকে লোক এনেছে।পাল্টা ছবি ট্য়ুইট করে, সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের ছায়াসঙ্গী হিসেবে যাঁদের দেখা গেছিল, তাঁরা শোভাযাত্রায় মিশে কী করছিলেন? এর পাল্টা দন সুকান্তও। তিনি বলেন, 'আমাদের সাংসদ জ্যোতির্ময় মাহাতোর গাড়ির নম্বর ঝাড়খণ্ডের। তাহলে কি উনি ঝাড়খণ্ডের? আইনের ভেটেরান হয়ে যদি এই কথা বলেন'। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget