এক্সপ্লোর

Malda News : মালদায় তৃণমূল ব্লক সভানেত্রীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পথে তৃণমূল কর্মীরাই, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ

TMC : তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ভোট দিতে না পারার অভিযোগ তুলেছেন বিক্ষোভরত তৃণমূল কর্মীরা। বিশৃঙ্খলার জেরে ভোট না দিতে পারার অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। 

মালদা : ফের প্রকাশ্যে তৃণমূলের অর্ন্তদ্বন্দ্ব (TMC Inner Clash)। মালদায় তৃণমূল ব্লক সভানেত্রীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পথে নামেন তৃণমূল কর্মীরাই !
ইংরেজবাজারে (English Bazar) কাজীগ্রামে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তাঁরা। গতকাল তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ভোট দিতে না পারার অভিযোগ তুলেছেন বিক্ষোভরত তৃণমূল কর্মীরা। বিশৃঙ্খলার জেরে ভোট না দিতে পারার অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূল (TMC) কর্মীদের। 

প্রসঙ্গত, নবজোয়ার কর্মসূচির ১০ দিনের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গাড়ির থামিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। মালদার বিনোদপুরে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, আর টিকিট না দেওয়ার আর্জি জানান অভিষেককে। গাড়ি থেকে নেমে অভিযোগ শোনেন অভিষেক। 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় (Nabojoyar Rally) রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যে দেখা গিয়েছে বিশৃঙ্খলা। প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা রাখতে, স্থানীয়দের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলছে তৃণমূল। সেই লক্ষ্যেই নবজোয়ার কর্মসূচিতে গোপন ব্যালটে পছন্দের প্রার্থীর নাম জানাতে বলা হচ্ছে। যে ভোটগ্রহণের মাঝে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের পর বৃহস্পতিবার মালদাতেও দেখা গিয়েছে ব্যালট বিশৃঙ্খলা। এবার ভোটের পরের দিনও ঘটনা নিয়ে প্রকাশ্যে চলে এল দ্বন্দ্ব। 

আরও পড়ুন- সাগরদিঘিতে কে টাকা দিয়েছে আমি জানি' : মমতা, মন্তব্যে শুরু তীব্র রাজনৈতিক তরজা

নব জোয়ার কর্মসূচি শুরুর দিনে কোচবিহারে বিশৃঙ্খলা তৈরি হওয়ার পর দিনই এই নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেছিলেন, 'বেশি রেকমেনডেশন পড়লে, ২০টা এক্সটা ভোট ফেলিয়ে দিয়ে, আসন সুরক্ষিত করবেন, মুর্খের স্বর্গে বাস করছেন। আপনারা তো ফোন করেও জানাতে পারেন, আমরা বারবার বলছি, রক্তপাতহীন নির্বাচন, প্রথম ধাপ প্রার্থী নির্বাচন, যারা ভোট দিতে পারবেন না, তারা ফোনে মতামত জানান'। কিন্তু তারপরও এ নিয়ে অশান্তি থামছে না। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'প্রত্যাশিত ঘটনা, সাধারণ মানুষের নাম করে প্যানেল চাপাতে গেছে, তৈরি করা আগের প্রার্থী, যে দখল করতে পারবে, এমন প্রার্থী তালিকা তৈরি আছে, সেটাই ওখানে চাপাতে গেছে। তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচাতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন'।          

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Kolkata Fire: ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
West Bengal News Live Updates: ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Bankura News: CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে
CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে

ভিডিও

Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget