এক্সপ্লোর

Malda: প্রতিবেশীর মোষ ঢুকে পড়েছিল ঘরে, প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

প্রতিবেশীর মোষ ঢুকে পড়েছিল ঘরে। তাই নিয়ে বিবাদ গড়াল রক্তারক্তি কাণ্ডে! প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। 

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) রতুয়ায় তৃণমূল সমর্থক (TMC Worker) প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত (TMC Panchayat) সদস্যর বিরুদ্ধে। রতুয়া থানায় শাসক দলের নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পলাতক বলে জানিয়েছে পুলিশ।

বিবাদ গড়াল রক্তারক্তি কাণ্ডে

প্রতিবেশীর মোষ ঢুকে পড়েছিল ঘরে। তাই নিয়ে বিবাদ গড়াল রক্তারক্তি কাণ্ডে! প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। 

'খুন' দলীয় সমর্থক প্রতিবেশী                                                                                                                                          

অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার পরিবার। বৃহস্পতিবার রাতে, ঘটনাটি ঘটেছে, মালদার রতুয়ার বাজিতপুর বদনটোলা এলাকায়। তৃণমূল নেতার (TMC Leader) হাতে 'খুন' দলীয় সমর্থক প্রতিবেশী। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে বছরখানেক ধরে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্যামবিহারী যাদবের সঙ্গে বিবাদ চলছিল প্রতিবেশী দেবনারায়ণ যাদবের। 

এরই মধ্যে বৃহস্পতিবার রাতে, দেবনারায়ণের একটি মোষ ঢুকে যায় শ্যামের বাড়িতে। তাই নিয়ে বিবাদ বাধে দুই পরিবারের। মুহূর্তের মধ্যে সামান্য বিবাদ পরিণত হয় সংঘর্ষে। 

কী অভিযোগ উঠেছে

অভিযোগ, পরিবারের সদস্যদের নিয়ে শ্যাম হামলা চালান দেবনারায়ণের ওপরে। মারধর করার পাশাপাশি, ধারালো হাঁসুয়া দিয়ে দেবনারায়ণের পেটে কোপ মারেন শ্যাম। বাবাকে বাঁচাতে গিয়ে আহত হন ছেলে। গুরুতর যখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর ৫৩-র ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

রতুয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জমি নিয়ে বিবাদের জের? ঘরে মোষ ঢুকে পড়ার কারণ? না কি নেপথ্যে অন্য কোনও ঘটনা? ঠিক কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রতুয়া থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তরা পলাতক। 

আরও পড়ুন: Calcutta High Court: ৪ ঘণ্টার মধ্যে নির্দেশ না মানলে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার হুঁশিয়ারি

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
Weather Alert: আগামী ২-৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া
News Live: হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
হলুদ সতর্কতা, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget