এক্সপ্লোর

Ram Mandir: অপার রামভক্তি, ইতিহাসের সাক্ষী হতে মালদা থেকে বাইকে অযোধ্যা রওনা দিলেন দুই বন্ধু

Malda News: প্রায় ৮০০ কিলোমিটার পথ পেরিয়ে আগামী ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছতে চান দুই বন্ধু।

করুণাময় সিংহ, মালদা: এক পা নিয়ে সাইকেল চালিয়ে রাম মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন গোবরডাঙার যুবক। সে খবর ইতিমধ্যেই উঠে এসেছে সংবাদের শিরোনামে, হইচইও ফেলে দিয়েছে। এবার মালদার দুই বন্ধুর কথা জানা গেল। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মোটর বাইক নিয়ে অযোধ্যায় উদ্দেশে রওনা দিলেন মালদার দুই বন্ধু। উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হতে মালদার কোতয়ালী মন্দিরে পুজো দিয়েছেন। তারপর মোটর বাইক নিয়ে রওনা দিয়েছেন তাঁরা।

রামভক্তি অপার। আর তাই এমন সিদ্ধান্ত। সব বাধা পেড়িয়েও ইতিহাসের সাক্ষী থাকতেই বাইকে অযোধ্যা পারি দিলেন দুই বন্ধু। জানা গিয়েছে, দুই বন্ধুর ১ জন পল্টু রায়। ২৬ বছর বয়সী এই যুবক কোতুয়ালী এলাকার বাসিন্দা। অপরজন মৃন্ময় দাস, বয়স ২৭। তাঁর বাড়ি সাহাপুর এলাকায়। দু'জন ভিন্ন পেশার সঙ্গে যুক্ত। মালদা জেলার এই দুই যুবক আজ স্থানীয় দামোদর রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে রওনা হলেন অযোধ্যার উদ্দেশে। প্রায় ৮০০ কিলোমিটার পথ পেরিয়ে আগামী ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছতে চান দুই বন্ধু। যাত্রা শুরুর সময়ে তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রামভক্ত। মালদহ থেকে বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু'জনে পৌঁছবেন অযোধ্যায়। রামের ছবি আঁকা সনাতন ধর্মীয় পতাকার পাশাপাশি মোটর বাইক যাত্রা শুরু করেছে। তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বলেই জানিয়েছেন দুই বন্ধু।  

পারি দিয়েছিলেন গোবরডাঙার যুবকও: একই ছবিই দেখা গিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গায়। সেখানকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমিক গোলদার ও তার বন্ধু রাকেশ মণ্ডল দু'জনেই সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশে রওনা দিয়েছেন আগেই। এ দিন সকালে গোবরডাঙ্গা রাম মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেন সৌমিক। গত বছর জটিল রোগের কারণে একটি পা বাদ যায় তারপরেও কেবল ভক্তি আর ইচ্ছেশক্তিতে ভর করেই এক পায়ে সাইকেল চালিয়ে এক হাজার কিলোমিটার পাড়ি দেন সৌমিক। রামের প্রতি অশেষ ভক্তি শক্তি করে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশে রওনা বলে জানিয়েছিন তিনি। এর আগে এক পায়ে সাইকেল চালিয়ে লক্ষকন্ঠে গীতা পাঠ অংশ নিয়েছিলেন। আগামী ২২ তারিখের মধ্যে অযোধ্যা পৌঁছবেনই , বিশ্বাস তাঁর। 

সব পথ গিয়ে মিশছে অযোধ্যায়: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। নিজের হাতে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাজো সাজো রব অযোধ্যায়। উচ্ছ্বাস উন্মাদনা দেশজুড়ে। তার আগে সব পথ গিয়ে মিশছে অযোধ্যায়। জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ভক্তরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়। লখনউ থেকে অযোধ্যায় যাওয়ার পথে, এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...

ভিডিও

Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget