এক্সপ্লোর

Malda News: মদের আসরে বচসা থেকে হাতাহাতি, মৃত ১, জখম ৩

Brawl Breaks Out: মদের আসরে বচসা। সেখান থেকে হাতাহাতি। অভিযোগ, সেই হাতাহাতির জেরেই মারা গেলেন ১ জন। জখম ৩। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মহদিপুর এলাকায়। তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। 

করুণাময় সিংহ, মালদা: মদের (liquor) আসরে বচসা। সেখান থেকে হাতাহাতি। অভিযোগ, সেই হাতাহাতির (brawl) জেরেই মারা (killed) গেলেন ১ জন। জখম (injury) ৩। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) ইংরেজবাজার থানার মহদিপুর এলাকায়। তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। 

কী ঘটেছে?
আপাতত যা খবর, তাতে আহতদের প্রত্যেকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের নাম সানিরুল শেখ বলে জানিয়েছে পুলিশ। বয়স ২৪ বছর। আহতদের নাম আলম শেখ, হাসিবুল শেখ ও আবলু শেখ। প্রত্যেকেরই বাড়ি মহদিপুরের বড় মসজিদ পাড়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় লিচুপাড়া এলাকার আম বাগানে এঁদেরই প্রত্যেকে মদ্যপান করছিলেন। হঠাৎ নিজেদের মধ্য়ে বচসা শুরু হয়ে যায়।  এর পরেই শুরু হয় মারধর। একে অন্যকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। চিৎকার ছুটে আসে স্থানীয়রা। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁরাই। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানা বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, মদ্যপ অবস্থায় আগেও বহু মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনা ঘটার অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি ঘটে গত জুনে। 

মদ্যপ অবস্থায় 'চিকিৎসা'...
সে বার অভিযোগ উঠেছিল, মদ্যপ অবস্থায় রোগীর চিকিৎসা করতে গিয়ে মৃত্যু হয়েছে এক রোগীর। বিতর্কের কেন্দ্রে ছিল নদিয়ার এক হাসপাতাল। গোটা ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়ায় কল্যাণী পৌরসভায় এক এলাকায়। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিকেল কলেজের ঘটনা নিয়ে অশান্তিও শুরু হয়। জানা যায়, মৃত যুবকের নাম নয়ন গোয়ালা। ঘটনার আগের দিন সন্ধ্যেয় কল্যাণী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড-এর মাঝেরচর এলাকার যুবক নয়ন গোয়ালা বাড়ির অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে গিয়ে তার গায়ে অ্যাকোয়ারিয়াম পড়ে যায়। অ্যাকোয়ারিয়ামের কাচ ভেঙে ডান হাতের শিরা কেটে যায়। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে আসা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। মৃতের পরিবারের দাবী, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থার অবনতি হচ্ছিল বলে অন্যত্র স্থানান্তরিত করার তোড়জোড় শুরু হয়। সেই সময় স্থানান্তরের জন্য তৈরি হচ্ছিল কাগজপত্র। সেই সময় হঠাৎ করেই মদ্যপ অবস্থায় কর্তব্যরত একজন চিকিৎসক এসে বলেন, আমি সব করে দেব। পরিবারের তরফে এও বলা হয় যে ওই চিকিৎসক রোগীর হাতের ব্যান্ডেজ খুলে দেন। অভিযোগ, এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। অবস্থার অবনতিও হতে শুরু করে। এরপর তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। পর দিন ভোরে মৃত্যু হয় নয়নের। 

আরও পড়ুন:হাসপাতালে রণবীর-আলিয়া, কখন ভূমিষ্ঠ হচ্ছে সন্তান? অপেক্ষার প্রহর গোনা শুরু

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget