এক্সপ্লোর

Malda News: আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

Woman Died In Fire : পরিবারের অনুমান, ঘরে আগুন পোহাচ্ছিলেন ওই বৃদ্ধা। সেখান থেকেই অগ্নিসংযোগ হয়ে যায়।ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই বৃদ্ধা।..

করুণাময় সিংহ, মালদা: আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার ( Tragic Incident in Malda )। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে পুরো বাড়ি। ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই বৃদ্ধা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধার নাম মালতি রাণী দাস বয়স ৮০। বাড়ি গাজোল থানার অন্তর্গত পাওয়ার হাউস এলাকায়।

পরিবারের অনুমান, ঘরে আগুন পোহাচ্ছিলেন ওই বৃদ্ধা। সেখান থেকেই অগ্নিসংযোগ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসেন ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক-সহ ব্লক বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের আধিকারিকরাও। ঘটনাস্থলে আনা হয় দমকলের একটি ইঞ্জিন। যদিও রাস্তা না থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছোতে পারেনি দমকলের ইঞ্জিনটি। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ মৃত বৃদ্ধার দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। 

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ভুরি ভুরি ঘটনা ঘটেছে আগেও  এরাজ্যে। বাইশ সালে মর্মান্তিক ঘটনা ঘটেছিল গোসাবার (gosaba) বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর কলোনি এলাকায়।পুলিশ সূত্রে খবর এসেছিল, বিজয়নগর কলোনির বাসিন্দা সঞ্জয় মণ্ডল ঘরের মধ্যেই সাবিত্রীকে জ্বলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন। চিৎকার শুরু করেছিলেন তৎক্ষণাৎ। ছুটে এসেছিলেন পড়শিরা। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় আগুনও নেভানো হয়।

পুলিশকে খবর দিলে তারাই অগ্নিদগ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছিল। চিকিৎসকরা যুবতীকে মৃত বলে ঘোষণা করেছিলেন। পুলিশ এর মধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল। প্রাথমিক ভাবে অনুমান ছিল, মায়ের সঙ্গে অশান্তি ছিল ছেলের। সে জন্যই তাঁকে পুড়িয়ে মারা হয়েছিল। তবে কী কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখেছিল গোসাবা থানার পুলিশ।স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিহ্বল ছিল গোটা এলাকা। 

আরও পড়ুন, করসেবক ছিলেন সেসময়, রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেলেন আসানসোলের অভয়

এর আগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। তদন্তে পুলিশ জানতে পেরেছিল, মৃতের নাম শান্তনু মণ্ডল। প্রতিবেশীরাই পুকুরের মধ্যে বছর তিরিশের ওই যুবকের দেহ ভাসতে দেখেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখতে তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। একই মাসে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার পথের দাবি এলাকায়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছিল মহিলাকে। গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত যুবককে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget