এক্সপ্লোর

Ram Mandir: করসেবক ছিলেন সেসময়, রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেলেন আসানসোলের অভয়

Ram Mandir Inauguration:অযোধ্যায় করসেবা করতে গিয়ে ঝাঁকে ঝাঁকে গুলি, ৯০-র পুরস্কার এল চব্বিশে, রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র পেলেন আসানসোলের ব্যবসায়ী..

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: চলতি মাসের ২২ তারিখ রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। যার সঙ্গে জুড়ে আছে অতীত। সালটা ১৯৯০। অযোধ্যায় করসেবার ঘটনাটা ভোলার নয়। স্মৃতি এখনও তাজা। নব্বই সালের সেই দিনটার কথা মনে পড়লে গর্ব বোধ করেন আসানসোলের অভয় বার্নোয়াল। দেখতে দেখতে ৩৩ বছর পার। আর এবার পুরস্কার হিসাবে তিনি হাতে পেলেন রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র। 


Ram Mandir: করসেবক ছিলেন সেসময়, রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেলেন আসানসোলের অভয়

ঠিক কী হয়েছিল ?

অযোধ্যায় করসেবা করতে গিয়ে ১৯৯০ সালে প্রাণ হারিয়েছিলেন একাধিক। সেই ঘটনার মুখোমুখি হয়েছিলেন ৫৩ বছর বয়সী পেশায় ব্যবসায়ী  আসানসোলের অভয় বার্নোয়াল। তিনি ১৯৯০ সালে  ৮৫ জনের সঙ্গে করসেবায় যোগদান করেছিলেন। এদিকে ২২ অক্টোবর অযোধ্যায় পৌঁছে তিনি পুরোপুরি চমকে যান। চারদিকে শুধু পুলিশ আর পুলিশ। পুলিশের চোখ এড়িয়ে,  অভুক্ত অবস্থায়, জৌনপুর-সাহাগঞ্জ  ধরে ৩৫০ কিলোমিটার পথ জঙ্গলের মধ্য দিয়ে পার হন।


Ram Mandir: করসেবক ছিলেন সেসময়, রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেলেন আসানসোলের অভয়

 মন্দির থেকে বেরোতেই ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে

অবশেষে ৩০ অক্টোবর পৌঁছে যান বিতর্কিত রামমন্দিরে। পতাকা লাগানোর পর মন্দির থেকে বেরোতেই ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে। পায়ে গুলিবিদ্ধ হয়ে  গুরুতর জখম হন অভয়। ফৈজাবাদ হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে, আসানসোলে ছয় মাস একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। ১২ জানুয়ারি হোয়াটস অ্যাপের মাধ্যমে আমন্ত্রণের কথা জানতে পারেন তিনি। সুন্দর মোড়কে মোড়া কার্ডের হাতে পান দিন তিনেক আগে। 

রামমন্দির উদ্বোধনে নয়া উদ্যোগ

প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধনে নয়া উদ্যোগ বিজেপি-র। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন যাতে দেশবাসী, তার জন্য অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে দেশের বিভিন্ন প্রান্তে, বুথ স্তরেও। দলের নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে অনুষ্ঠানের অংশ করে নিতেই এমন উদ্যোগ। 

২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের দিন একাধিক সমাজসেবামূলক কর্মসূচি

বিজেপি-র তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হলে, অযোধ্যা না এসেও, ‘রামলালা’র প্রাণ প্রতিষ্ঠা সচক্ষে দেখতে পাবেন সাধারণ মানুষ। তার জন্য বুথ স্তরের নেতাদের বড় স্ক্রিনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এর পাশাপাশি, ২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের দিন একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজনও করা হচ্ছে। এর আওতায় কম্বল বিতরণের অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে সাধারণের জন্য।  দুঃস্থদের মধ্যেও খাবার এবং ফল বিতরণ করা হবে।

আরও পড়ুন, সন্দেশখালিকাণ্ডের ৪ দিন পার, কোথায় শেখ শাহাজাহান? দিলীপ ঘোষ বললেন..

২২ জানুয়ারি অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী

রামমন্দির উদ্বোধন উপলক্ষে ২২ জানুয়ারি অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর আগমন ঘিরে বাড়তি তৎপরতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই, সেই তালিকায় রয়েছেন শিল্পপতি গৌতম আদানি থেকে অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, রজনীকান্তও। অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।  

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget