এক্সপ্লোর

Malda News:বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদা, জখম দুই শিশু

Explosion Injures 2: বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদার মানিকতচক। জখম হল দুই শিশুও। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বোমাগুলিকে বল ভেবে খেলতে গিয়েছিল তারা। তাতেই বিপত্তি।

করুণাময় সিংহ, মালদা: বোমা (bomb) বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল মালদার (Malda) মানিকতচক। জখম হল দুই শিশুও (kids)। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বোমাগুলিকে বল ভেবে খেলতে গিয়েছিল তারা। তাতেই বিপত্তি। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছল মানিকচক থানার পুলিশ (police)। কাঁকিনাড়া, নরেন্দ্রপুর, মিনাখাঁ, কুলপির পর এবার মানিকচকের এই ঘটনায় তুমুল উত্তেজনা। 

কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিশুদুটি বাগানে খেলতে গিয়েছিল। সেই সময় বল ভেবে একটি বোমা কুড়িয়ে নিয়ে আসে। বাড়ির মহিলাদের দেখায় সেগুলি। বস্তুটি কী বুঝতে না পেরে সেগুলি বাইরে ফেলে দেওয়ার পরামর্শ দেন তাঁরা। শিশুদুটি বোমা বাইরে ফেললে বিস্ফোরণ হয়। তাতেই আহত দুই শিশু। আপাতত মানিকচক গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। একজনের আঘাত গুরুতর। প্রসঙ্গত, বোমা ও বিস্ফোরণ ঘিরে বার বার উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে একাধিক বার রাজনৈতিক সংঘর্ষের জেরে বিস্ফোরণের অভিযোগ উঠেছিল এই বালুটোলা গ্রামে। বোমা বাধতে গিয়েও অনেকের প্রাণ যায় বলে খবর। কিন্তু কোথা থেকে এল এই বোমা? কারা আনল, কীসের জন্য? তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। বার বার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিনই আবার, দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রামে ফের বোমার হদিশ মেলে। 

কী ঘটেছে কুলপিতে?
৫ দিনে ৩ বার। দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রামে ফের বোমার হদিশ। গ্রামের মাঠে খড়ের গাদার মধ্যে নাইলনের ব্যাগে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি। আজ সকালে গ্রামের বাসিন্দারা দেখতে পান। কুলপি থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। গত বৃহস্পতিবার ছামনাবনি গ্রামে কৌটো বোমা ফেটে জখম হয় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। এর তিনদিনের মাথায়, রবিবার গ্রাম থেকে উদ্ধার হয় ২৫টি তাজা বোমা। ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই ফের কুলপির ওই গ্রামে বোমার হদিশ। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক। গতকাল রাতে আবার মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকার মোড়গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। ধৃত তাবারুক শেখ লালগোলার বাসিন্দা। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে একের পর পর এমন ঘটনায় অস্বস্তিতে প্রশাসন। 

আরও পড়ুন:গঙ্গার ঘাটের অবস্থা দেখে ক্ষোভপ্রকাশ মমতার, মেরামতি করতে তড়িঘড়ি তৎপর পুরসভা!

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget