এক্সপ্লোর

Ganga Ghat: গঙ্গার ঘাটের অবস্থা দেখে ক্ষোভপ্রকাশ মমতার, মেরামতি করতে তড়িঘড়ি তৎপর পুরসভা!

Kolkata Ganga River Bank: কাজ চলাকালীন এদিন গঙ্গার ঘাট পরিদর্শনে যান মেয়র পারিষদ আলো সন্দীপরঞ্জন বক্সী ও পুরসভার বিভিন্ন বিভাগের ডিজি ও পুর আধিকারিকরা। 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা:  বারাণসীর (Benaras) ধাঁচে কলকাতায় (Kolkata) গঙ্গা (Ganga) আরতি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গঙ্গার ঘাটের অবস্থা দেখে ক্ষোভপ্রকাশ করেন তিনি। এরপরই তত্পর হল কলকাতা পুরসভা। সকাল থেকে গঙ্গার ঘাটে কাজ শুরু করেন পুর কর্মীরা। আলো লাগানো থেকে শুরু করে জঞ্জাল পরিষ্কারের পাশাপাশি, ফুটপাতের পেভার ব্লক মেরামত করা হয়। যে সমস্ত জায়গায় গাছের গোড়ায় বাঁধানো অংশে ফাটল ধরেছে, সেগুলিও মেরামত করারও কাজ শুরু হয়েছে। 

দ্রুত প্লাস্টিকের ছাউনি খুলে ফেলতে বলা হয়েছে হকারদের। কাজ চলাকালীন এদিন গঙ্গার ঘাট পরিদর্শনে যান মেয়র পারিষদ আলো সন্দীপরঞ্জন বক্সী ও পুরসভার বিভিন্ন বিভাগের ডিজি ও পুর আধিকারিকরা।                                                                                                        

কলকাতায় ফের গঙ্গারতি চালুর কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, “ আমাদের দেখতে হবে যে, যেখানে লোক পড়ে যাবে না, সব ব্যবস্থা করে, তাতে আমার দু’বছর সময় লাগলে কিছু যায় আসে না, বা লোকে যাতে পড়ে না যায়, আরতিটা দেখতে পায়, এমন একটা জায়গায় করতে হবে যেখানে মন্দির আছে, যেখানে একটু বসার জায়গা আছে, যেখানটা লোকে মনে করে শান্তির পীঠস্থান, সেরকম জায়গা দেখে কিন্তু এটা কলকাতা পুরসভাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি করার জন্য।”

আরও পড়ুন, গঙ্গা আরতির পক্ষে সওয়াল মমতার, নরম হিন্দুত্বের পথে তৃণমূল! উঠছে প্রশ্ন

উত্তরপ্রদেশের বারাণসীর গঙ্গারতি দেখতে সেখানে ছুটে যান বহু মানুষ। কয়েকমাস আগে উত্তরপ্রদেশ সফরে গিয়ে বারণসীর গঙ্গারতি দেখতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার যোগী-রাজ্যের কথা উল্লেখ করেই, কলকাতায় সেই ধাঁচে গঙ্গারতির ব্যাপারে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।                                                          

বারাণসীর ধাঁচে এ বার কলকাতায় গঙ্গারতির ব্যাপারে উদ্যোগী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোরাল হচ্ছে একটাই প্রশ্ন,এটা কি বিজেপির ‘কট্টর হিন্দুত্ব’র পাল্টা তৃণমূলের ‘নরম হিন্দুত্ব’র কৌশল? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করে। তারই পাল্টা কি এবার ‘নরম হিন্দুত্ব’র তাস খেলতে চাইছে তৃণমূল? রাহুল গাঁধী, অরবিন্দ কেজরিওয়ালের পথেই কি হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget