এক্সপ্লোর

100 days work: ভুয়ো বিল বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ মালদায়

Malda: ভুয়ো মাস্টার রোল তৈরি করে আত্মসাৎ করা হয়েছে কোটি কোটি টাকা। কাঠগড়ায় খোদ প্রধান ও উপপ্রধান। এমনই অভিযোগ ঘিরে সরগরম মালদার চাঁচল।

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) খরবা গ্রামপঞ্চায়েতে একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কাজ না করিয়েই ভুয়ো বিল বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে! লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে প্রশাসন। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী। চলছে রাজনৈতিক তরজা।

কাজেই লাগানো হয়নি গ্রামবাসীদের। অথচ অভিযোগ, দিব্যি বানিয়ে ফেলা হয়েছে ১০০ দিনের কাজের প্রকল্পের বিল! ভুয়ো মাস্টার রোল তৈরি করে আত্মসাৎ করা হয়েছে কোটি কোটি টাকা। কাঠগড়ায় খোদ প্রধান ও উপপ্রধান। এমনই অভিযোগ ঘিরে সরগরম মালদার চাঁচল এক নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত খরবা গ্রামপঞ্চায়েত। 

একশো দিনের কাজে প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে, মহকুমাশাসক ও বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন খরবা গ্রামপঞ্চায়েতের বিরোধী দলনেতা ও কংগ্রেস (Congress) সদস্য। খরবা গ্রামপঞ্চায়েতের কংগ্রেস সদস্য মুরতুজ আলম বলেন, "নিজের আত্মীয়-স্বজন এমনকি সরকারি কর্মচারীদের নামে ১০০ দিনের কাজের বই তৈরি করে ভুয়ো মাস্টার রোল বানিয়ে কোটি টাকা দুর্নীতি করেছে পঞ্চায়েত।"

আরও পড়ুন, ৫৭০ ভরি সোনার গয়নায় সাজলেন বীরভূমের ‘কেষ্ট কালী’

একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বাসিন্দা আনারুল হক  বলেন, "সরকার আমাদের গরিব মানুষদের জন্য ১০০ দিনের কাজের ব্যবস্থা করেছে। সেই টাকা পেয়ে আমরা সংসার চালায়। কিন্তু এই পঞ্চায়েত কোনও কাজ না দিয়েই আমাদের নামে টাকা তুলে নিচ্ছে। আমরা টাকা পাচ্ছিনা। ওদের বড় বড় বাড়ি হচ্ছে। আর আমরা না খেয়ে থাকছি।"

দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। পঞ্চায়েত প্রধান পারভিনা খাতুনের স্বামী মংলু শেখ বলেন, "মিথ্যে অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ। বিডিও ঘটনার তদন্ত করুক।" প্রতিক্রিয়া নেওয়ার জন্য একধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, ফোন ধরেননি উপপ্রধান।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget