এক্সপ্লোর

Malda: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, মালদার মানিকচকে তুঙ্গে তরজা

Malda News: যে কাজ মানুষের করার কথা, সে কাজ যন্ত্রের সাহায্যে করা হচ্ছে। অভিযোগ, গোটা বিষয়টাই বেআইনি, ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের ছক করা হচ্ছে। 

অভিজিৎ চৌধুরী, মানিকচক (মালদা): ১০০ দিনের কাজে (100 Days Work) মাটি কাটার যন্ত্রের ব্যবহার নিয়ে তুঙ্গে তরজা। মালদার (Malda) মানিকচকে তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন প্রাক্তন প্রধান। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান প্রধান। 'তৃণমূলে কাটমানি-কোন্দল', কটাক্ষ বিজেপির। বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে বলে প্রতিক্রিয়া শাসকদলের।

যে কাজ মানুষের করার কথা, সে কাজ যন্ত্রের সাহায্যে করা হচ্ছে। অভিযোগ, গোটা বিষয়টাই বেআইনি, ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের ছক। দলেরই প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগে সরব প্রাক্তন প্রধান ও তৃণমূল পঞ্চায়েত সদস্য। মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সূত্রের খবর, এক কিলোমিটার খাল সংস্কারের জন্য ২৪ লক্ষ ৬ হাজার ৮১ টাকা বরাদ্দ করা হয়। প্রাক্তন প্রধান ও তৃণমূল সদস্যের অভিযোগ, ১০০ দিনের টাকা আত্মসাতের উদ্দেশ্যে গ্রামবাসীদের পরিবর্তে যন্ত্রের সাহায্যে মাটি কাটার কাজ চলছে। এ নিয়ে প্রাক্তন প্রধানের নিশানায় দলেরই বর্তমান প্রধান মনিরা খাতুন। সোমবার গ্রামবাসীদের একাংশকে নিয়ে বিক্ষোভও দেখান প্রাক্তন প্রধান। 

মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূল সদস্য আবু কালাম আজাদের কথায়, 'এই প্রকল্পে ১০ হাজার ৬০০ জন মানুষ কাজ পেত। কিন্তু সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে জেসিবি মেশিন দিয়ে সেই মাটি কাটা হচ্ছে। ফলে কাজ পাচ্ছেন না বহু মানুষ।'

আরও পড়ুন: Bankura : মুখ্যমন্ত্রীর কথা বলে চপ ভেজেছিলেন, বিতর্কের মধ্যেই দলের হয়ে পুরপ্রচারে বাঁকুড়ার বিজেপি বিধায়ক

অন্যদিকে, মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরা খাতুনের দাবি, 'মানুষের দানের টাকায় মেশিন দিয়ে কাজ হচ্ছে। বোর্ড লাগানোর সঙ্গে এই কাজের সম্পর্ক নেই।' 

এই নিয়ে তৃণমূলকে কাটমানি-অভিযোগে বিঁধেছে বিজেপি। মানিকচকের প্রাক্তন সভাধিপতি ও বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডলের কথায়, 'কিছুদিন আগে এক প্রধানকে সরিয়ে নতুন প্রধান এসেছেন। তারপরেও দুর্নীতি হচ্ছে। ১০০ দিনের কাজ সাধারণ মানুষের কাজ। কেন্দ্রের টাকায় হয়। তৃণমূলে কাটমানি-সংঘাত চলছে।'

মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর জানান, বিষয়টি নজরে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে। মালদা সদরের মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget